NNTV
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বজ্রপাত থেকে বাঁচার জন্য যে দোয়া পড়বেন

বৃষ্টি মহান আল্লাহর অনন্য দান। অসংখ্য নিয়ামতের অন্যতম একটি। বৃষ্টিহীন মানুষেরাই বৃষ্টির কদর বুঝে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন। আনন্দচিত্তে বৃষ্টির দিকে অপলক তাকিয়ে থাকতেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতেন। তিনি তার উম্মতদেরকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য বলেছেন। তবে বৃষ্টিতে অনেক সময় বজ্রপাত হয়। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রপাত থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন। এ দোয়া পাঠ করা হলে ইনশাল্লাহ বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যাবে।

হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বজ্রের আওয়াজ শুনতেন তখন এ দোয়া পড়তেন,
 
اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ
 

(উচ্চারণ: আল্লাহুম্মা লা-তাক্বতুলনা বিগাজাবিকা, ওয়া লা-তুহলিকনা বিআজা-বিকা; ওয়া আ-ফিনা-ক্বাবলা জা-লিকা।)
 
অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করে দেবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন না। এসবের আগেই আপনি আমাকে পরিত্রাণ দিন।’ (তিরমিজি ৩৪৫০)
 
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রের আওয়াজ শুনে এ দোয়াও পড়তেন, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’, তিনি বলেন, যে এ দোয়া পড়বে সে বজ্রে আঘাতপ্রাপ্ত হবে না। (মুসান্নাফে ইবনে আবি শায়বা ২৯২১৩)

বৃষ্টির দোয়া

الْحَمد لله رب الْعَالمين الرَّحْمَن الرَّحِيم مَالك يَوْم الدّين لَا إِلَه إِلَّا الله يفعل مَا يُرِيد اللَّهُمَّ أَنْت الله لَا إِلَه إِلَّا أَنْت الْغَنِيّ وَنحن الْفُقَرَاء أنزل علينا الْغَيْث وَاجعَل مَا أنزلت لنا قُوَّة وبلاغا إِلَى حين
 

(উচ্চারণ: আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মা-লিকি ইয়াওমিদ্দিন, লা-ইলাহা ইল্লাল্লাহু ইয়াফ আলু মা-ইউরিদ, আল্লা-হুম্মা আনতাল্লা-হু লা-ইলাহা ইল্লা-আনতাল গনিয়্যু ওয়া নাহ নুল ফুকারা, আনযিল আলাইনাল গয়সা ওয়াজআল মা-আনযালতা লানা-ক্যুওয়াতান ওয়া বালাগান ইলা-হিন।)
 
অর্থ: সকল প্রশংসা আল্লাহর। তিনি সারা বিশ্বের পালনকর্তা, মেহেরবান ও ক্ষমাকারী। প্রতিদান দিবসের মালিক। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তিনি যা চান তা-ই করেন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তুমি অমুখাপেক্ষী। আর আমরা কাঙাল—তোমার মুখাপেক্ষী। আমাদের ওপর তুমি বৃষ্টি বর্ষণ করো। আর যে জিনিস (বৃষ্টি) তুমি অবতীর্ণ করবে তা আমাদের শক্তির উপায় ও দীর্ঘকালের পাথেয় করো।
 
এ দোয়া পাঠের অনেক ফজিলত রয়েছে। আম্মাজান হযরত আয়েশা রা. বলেন, লোকজন রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে অনাবৃষ্টির কষ্টের কথা নিবেদন করলে রসুলুল্লাহ সা. ঈদগাহে সাহাবায়ে কেরামকে নিয়ে এই দোয়া করেন। আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষণ হতে শুরু করে। আর বৃষ্টি থেকে পরিত্রাণ পেতে মানুষের ছোটাছুটি দেখে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেন। (আবু দাউদ ১১৭৩)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্সেনালকে সরিয়ে শীর্ষে উঠে এলো ম্যানসিটি

1

নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহ্বান করলেন প্রধা

2

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

3

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

4

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

5

মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন নিহত

6

কিংবদন্তি নাদালকে নিয়ে নির্মিত ডকুমেন্টারির পোস্টার প্রকাশ

7

প্রিয়াঙ্কা চোপড়া পাচ্ছেন ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

10

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

11

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

12

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

13

এপস্টেইন নথি প্রকাশের পর মুখ খুললেন মেলিন্ডা গেটস

14

এইচএসসি পাঠদান ফিরছে ইডেন কলেজে

15

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

16

ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে চালক নিহত

17

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

18

বেগমগঞ্জে বাড়ির সামনেই যুবককে দুর্বৃত্তদের গুলি

19

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

20