NNTV
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বহুতল ভবন থেকে লাফিয়ে তিন বোনের মৃত্যু, সামনে এল বাবার পরকীয়ার অভিযোগ

উত্তর প্রদেশে তিন বোনের বহুতল ভবন থেকে লাফিয়ে মৃত্যুর ঘটনায় তদন্তে তাদের বাবার পরকীয়ার তথ্য বেরিয়ে এসেছে, যার ফলে তিনি ২০১৫ সালের আরেক আত্মহত্যা মামলার সঙ্গে জড়িত হয়ে পড়েছেন।


জানা গেছে, দুই স্ত্রী থাকা সত্ত্বেও সে সময় আরেক নারীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন চেতন কুমার। ২০১৫ সালে সাহিবাবাদ এলাকার রাজেন্দ্র নগর কলোনির একটি ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে মামলা বন্ধ করে দেওয়া হয়। ট্রান্স হিন্দন অঞ্চলের ডেপুটি কমিশনার অব পুলিশ নিমিশ পাটিল স্থানীয় সংবাদ সংস্থা পিটিআইকে এ তথ্য জানান।

কর্তৃপক্ষের মতে, গাজিয়াবাদে সাম্প্রতিক আত্মহত্যার তদন্তে শিশুদের মানসিক অবস্থা মূল্যায়নের অংশ হিসেবে ওই ঘটনাটিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

গত বুধবার রাতের দিকে পাখি (১২), প্রাচি (১৪) এবং নিশিকা (১৬) নামের তিন বোন তাদের আবাসিক ভবনের নবম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। অভিযোগ, মোবাইল গেমে আসক্তির কারণে বাবা-মা তাদের ফোন কেড়ে নেওয়ার পরই এই ঘটনা ঘটে।

রাত প্রায় ২টা ১৫ মিনিটে তারা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে একে একে বারান্দার জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয়। বিকট শব্দে আবাসিক কমপ্লেক্সের বহু বাসিন্দার ঘুম ভেঙে যায়। দ্রুত তাদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তদন্তে চেতন কুমারকে বেশকিছু অবাক করা তথ্য সামনে এসেছে।  বর্তমানে কুমারের তিন স্ত্রী রয়েছেন–তাদের নাম সুজাতা, হিনা ও টিনা। তারা তিনজনই আপন বোন। তদন্তে জানা গেছে, সুজাতা নিশিকার মা, আর হিনা প্রাচি ও পাখির মা। তৃতীয় স্ত্রী টিনার সঙ্গে কুমারের চার বছর বয়সী আরেক কন্যা দেবু রয়েছে। সবাই একসঙ্গেই বসবাস করতেন।

এছাড়াও জানা গেছে, পেশায় শেয়ার ব্রোকার কুমারের প্রায় ২ কোটি রুপি ঋণ ছিল এবং পরিবার চালাতে তিনি হিমশিম খাচ্ছিলেন। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তিনি মেয়েদের মোবাইল ফোন পর্যন্ত বিক্রি করে দেন। আর্থিক সংকট ও পড়াশোনায় দুর্বল ফলাফলের কারণে গত দুই বছর ধরে মেয়েরা স্কুলেও যাচ্ছিল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন-ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

1

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে নিহত ২১৯

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

নয় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

4

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

5

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত

6

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

7

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

8

ফ্রিজে মাছ সংরক্ষণের সময় কত দিন?

9

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধে ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা

10

উত্তেজনা তীব্র করে গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাল ডেনমার্ক

11

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

12

গ্যাস ও এলপিজির সংকটের ফলে সাধারন মানুষের ঘরে জ্বলছে না চুলা

13

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

14

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কঠোর বার্তা কানাডিয়ানদের

15

বেপরোয়া যান মোটরসাইকেল চালকের প্রাণ কেড়ে নিল

16

ঢাকায় চলছে গণমাধ্যম সম্মিলন

17

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি

18

গাজীপুরে চারু সিরামিকের ‘বিজনেস মিট’ অনুষ্ঠিত

19

শাহজালাল বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে, সরকারের ভাবনা ক

20