NNTV
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ঘোষিত

বিশ্বে বাড়ছে বায়ু দূষনের প্রভাব । এই মারাত্মক প্রভাবের মধ্যে রয়েছে মেগাসিটি ঢাকা।


সোমবার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৫৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। এই বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ১৯২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। চীনের উহান শহর ১৯১ স্কোর নিয়ে তৃতীয়, রাশিয়ার ক্রাসনোয়ারস্ক ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের দিল্লি পঞ্চম অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়।


এদিকে ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই স্কোর থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

1

দেড় বছর বিরতির পর নারী ফুটবল লিগ শুরু হলেও তা নিছক নিয়ম রক্ষ

2

হামদ ও নাত প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ীকে পুরস্কার বিতরণ

3

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

4

ওমানে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ২ জন শ্রমিক নিহত

5

আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না : ডিসি মাসুদ

6

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

7

কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

8

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

9

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

10

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হানারচরে বিএনপি নেতা আক্তার মিজি

11

প্রধান বিচারপতি অভিভাষণ দেবেন ৩০ ডিসেম্বর

12

নিবাচনের আগে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ

13

নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহ্বান করলেন প্রধা

14

রাজধানীর ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি

15

না ফেরার দেশে চলে গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী

16

জলবায়ু পরিবর্তন: মানব সভ্যতার এক নীরব বিপর্যয়

17

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

18

রাজধানীতে মিললো চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার

19

মারা গেছেন মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস

20