NNTV
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও সার্বিক খোঁজখবর নেন।

এছাড়া, মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান। এক‌ই সাথে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে। গত বুধবার ইফতারির সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

1

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৬

2

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

3

বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ীকে হত্যা

4

তুরস্কের ২০ জন ফুটবলার জুয়াকাণ্ডের অভিযোগে কারাগারে

5

আরও ৬২ হাজার মেট্রিক টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

6

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব

7

দুপুরে আদালতে তোলা হবে সাবেক স্পিকার ড.শিরীন শারমিনকে

8

প্রায় ৮ লাখ কর্মকর্তা থাকবেন নির্বাচনী দায়িত্বে

9

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

10

ফতুল্লায় আগুনে পুড়লো জুটের গোডাউন-ইজিবাইকের গ্যারেজ

11

৫১ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৬৮৩ কোটি টাকার প্রক

12

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

13

কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

14

রাজশাহীতে খুঁটিতে জড়ানো তারে আগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন

15

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

16

পিএসএল ফাইনালে খেলতে আবারও দেশ ছেড়েছেন নাহিদ রানা

17

চাঁদপুর সদরের বাগাদীতে সম্পত্তিগত বিরোধে। বসতবাড়িতে হামলা,

18

মঞ্চ ছাড়তে ট্রাম্পের অনীহা, বিব্রতকর পরিস্থিতিতে ফিফা সভাপতি

19

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীকে

20