NNTV
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বন্ধুসভার আন্তরিক ইফতার মিলনমেলা অনুষ্ঠিত

পবিত্র রমজানের আবহে বন্ধুত্ব, সৌহার্দ্য ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করতে এক উষ্ণ মিলনমেলার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা। বন্ধুসভার বন্ধু ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে ২১ রমজান (১১ মার্চ) বুধবার সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তন-এ অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিল। প্রাণবন্ত এই আয়োজনে বন্ধুসভার বন্ধু, শুভানুধ্যায়ী ও বিভিন্ন পর্যায়ের সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ইফতারের আগে পবিত্র রমজান মাসের তাৎপর্য ও এর মানবিক শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা রমজানের সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরা বন্ধুসভার অন্যতম উপদেষ্টা ডা. আবুল কালাম বাবলা বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজজীবনেও প্রতিফলিত হওয়া প্রয়োজন। তরুণদের উচিত এই চেতনা ধারণ করে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এগিয়ে আসা।”

এ সময় আরও বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাব-এর সাবেক সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মোমতাজ আহমেদ বাপি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম. কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা কবি স ম তুহিন, ৭১ টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসাইন, যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম বাবু, চ্যানেল 9 এর জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন, সাতক্ষীরা বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ নিধি, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক শারমিন আক্তার রিয়া, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমতি জামিল, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক ইফতি জামিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তানভীর আহমেদ, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন ও মো. হোসেন আলীসহ বন্ধু ইসমাইল হোসেন, মিমি প্রমুখ।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। একসঙ্গে ইফতার করার এই আয়োজনে বন্ধুসভার বন্ধুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আন্তরিকতার বন্ধন আরও দৃঢ় হয়ে ওঠে।

বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ্ বলেন, “প্রতিবছরের মতো এ বছরও আমরা বন্ধুত্বের ইফতার আয়োজন করতে পেরে আনন্দিত। বন্ধুসভার বন্ধু ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে। তাদের আন্তরিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”

সহমর্মিতার ঈদ আয়োজন সম্পর্কে সহসভাপতি রাহাতুল ইসলাম বলেন, “এবারের ‘সহমর্মিতার ঈদ’ আয়োজনটি আমরা একটু ভিন্নভাবে পরিকল্পনা করেছি। পুরো কার্যক্রমটি তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে, যাতে আরও বেশি সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া যায়।” এ সময় তিনি সকলকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই মানবিক উদ্যোগে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

ইফতারে আগত বন্ধুসভার শুভানুধ্যায়ীরা জানান, এমন আয়োজন শুধু ইফতার ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি তরুণদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক সুন্দর উপলক্ষ।



এনএন টিভি/ আব্দুর রশিদ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় তীব্র শীতে মৃত্যু  সংখ্যা  বেড়ে  দাড়িয়েছে ২৪,প্রাণ হার

1

জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাব যতদিন বেঁচে আছি: আবদুল আউয়াল মিন

2

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

3

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

4

পাঁচ অতিরিক্ত পুলিশের আইজিপি বাধ্যতামূলক অবসরে

5

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

6

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৬

7

হাদি হত্যা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কারাগারে

8

কুয়েতের সেনাবাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতি

9

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ৪ জন আটক

10

আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

11

চাঁপাইনবাবগঞ্জে প্রবীণদের জন্য কম্বল বিতরণ

12

২০২৬ সালে বিয়ের আগেই হানিয়ার বিচ্ছেদ হবে

13

নিউ ইয়র্কে বন্দি মাদুরোর ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

14

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

15

আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা তারেক রহমানের

16

বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

17

ভোট উপলক্ষে ৭২ ঘণ্টা মোটরসাইকেল বন্ধ; ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞায় য

18

চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে : কুমিল্লা-৪ (দেবিদ্ব

19

শাজাহানপুরে ছুরিকাঘাতে একজন নারী আহত

20