NNTV
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইদের বিরুদ্ধে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ ঘটনাটি নিশ্চিত করেন।

নিহত তোফায়েল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি (শুক্রবার) সকালে পারিবারিক বিষয় নিয়ে নিহত তোফায়েলের সঙ্গে তার ভাই তাহের, তাজল ও নজিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা চালানো হয়। পরে তাকে আবারও সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মধ্যে ৩ জনকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

নিহতের পরিবার এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

1

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের সমাবেশ

4

জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু, পাকিস্তানে বাড়ছে

5

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

6

রামপুরায় গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ মারা গেছে

7

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ জন

8

বাঘার বাউসা ভোকেশনাল কলেজ কর্তৃপক্ষের অবহেলার বলি ৫ শিক্ষ

9

যুদ্ধের অস্ত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি : কাতার প্রধানমন্ত

10

কুমারখালীতে আগুনে পুড়ল তিন দোকান

11

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৭ ফিলিস্তিনি

12

পাবনার ঈশ্বরদীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

13

মাদারীপুরে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ১০

14

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

15

শুটিং সেটে আহত হয়েছে অভিনেতা জিৎ

16

পটিয়ায় মারছা ঈগলসহ ত্রিমুখী সংঘর্ষে নিহত এক, আহত ১০

17

ট্রাম্পকে সতর্ক করে কাতারের আামির

18

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

19

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

20