NNTV
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী শম্পার স্ট্যাটাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে দেওয়া তার এই পোস্টটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

এক স্ট্যাটাসে সম্পা প্রশ্ন করেন, ‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?’

একইসঙ্গে তিনি আশ্চর্যের সুরে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না।

রাবেয়া ইসলাম সম্পার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে দেওয়া হলো-

‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে ! ইনকিলাব মঞ্চ কোন প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না! 
প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে সেটা যেকোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেনো লাগছে? 

ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথ এর দুটো লাইন বলেছিলেন,“সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।”
 
তাই যুক্তি,তর্ক, ব্যাখ্যা কিছুই টানছি না শুধু এতটুকুই বলা আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না ! জাস্ট মনে রাখবেন ওসমান হাদি বলে গিয়েছেন- আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে। 

ইনকিলাব মঞ্চ নিয়ে শহিদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো-  
“আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস । পোলাপান গুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থ ভাবে আমার সাথে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তাও ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার।”

আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন। তাহলে ভাবেন, ওসমান হাদির এই ভাই-বোন গুলোর মনের অবস্থা কি এখন! যাদের কাছে ভাই ছিল ২৪ ঘন্টা ছায়ার মত তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ! 

ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো, “আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোন গুলোরে নিয়ে কথা বলবেন না। তাহলে আমি সহ্য করবো না। দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।” ইনকিলাব জিন্দাবাদ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে ছাড়মূল্যে তেল দিবে রাশিয়া

1

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

2

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

3

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর শী

4

কুমিল্লায় খালে পাওয়া গেলো নিখোঁজ শিশুর মরদেহ

5

মেলান্দহে ল্যাব সহকারীর টিপু সুলতানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

6

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

7

কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্

8

সরকারি খরচায় অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা

9

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

10

এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্র

11

আবারও বাড়ছে তেলের দাম

12

আজ নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন

13

এইচএসসি পাঠদান ফিরছে ইডেন কলেজে

14

অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আইএসইউতে

15

বাঘার দিঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি আবু স

16

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, তিনজনের লাশ উদ্ধার

17

মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

18

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, একজন চালক নিহত

19

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

20