NNTV
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দু’টি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় বিমানের ডানার ক্ষতি হলেও সকল যাত্রী নিরাপদে রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আকাশ এয়ার ও স্পাইসজেটের দুটি বিমানের মধ্যে এ সংঘর্ষ হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে একটি স্পাইসজেট বিমান ট্যাক্সিংয়ের (ওড়ার আগে বা নামার পরে মাটির উপর দিয়ে ধীরে ধীরে চলাচল করা) সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা আকাশ এয়ারের বিমানকে ধাক্কা মারে। এর ফলে দু’টি বিমানেরই ক্ষতি হয়েছে। স্পাইসজেটের বিমানের ডান দিকের উইংলেট এবং আকাশ এয়ারের বিমানের বাঁ দিকের লেজ (হরাইজন্টাল স্টেবিলাইজার) ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর দু’টি বিমানকেই পরীক্ষার জন্য গ্রাউন্ডেড (উড়ান স্থগিত) করা হয়েছে। 

সূত্রের খবর, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বা গ্রাউন্ড স্টাফদের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

হায়দরাবাদগামী আকাশ এয়ারের যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, লাদাখের লেহ্‌ থেকে অবতরণের পরে স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমানটি ধীরে ধীরে টারম্যাকের দিকে এগোচ্ছিল। 

অন্যদিকে, টারম্যাক থেকে বেরিয়ে আকাশ এয়ারের বিমানটি রানওয়েতে এসে হায়দরাবাদের উদ্দেশে টেক অফের জন্য প্রস্তুত হচ্ছিল। 

স্পাইসজেট কর্তৃপক্ষ দুর্ঘটনার কথা জানিয়ে বলেছেন, ‘‘সমস্ত যাত্রী এবং বিমানকর্মী নিরাপদে রয়েছেন। অন্য দিকে, আকাশ এয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমাদের গ্রাউন্ড টিমগুলি দ্রুত আমাদের যাত্রীদের হায়দরাবাদে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করেছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি প্রার্থীর উঠান বৈঠক লাকসামে

1

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

2

ট্রাম্পকে সতর্ক করে কাতারের আামির

3

ইরানের তাড়া: হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী তেল ট্যাংকার

4

সাংবাদিক শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

5

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

6

ডিমের দুর্গন্ধ তাড়াবেন কিভাবে

7

যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

8

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

9

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘর তালাবদ্ধ করে অগ্নিসংযোগের অভিযোগ

10

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

11

বাংলাদেশি সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায়

12

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত : ট্রাম্প

13

চট্টগ্রামে দুটি মাস্টার ট্যাংকারে এলো ৬৮ হাজার টন ডিজেল

14

১৫০০ স্বাক্ষর দরকার তাসনিম জারার ।

15

সিরাজগঞ্জে হাম রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্ত ১০০ শিশু

16

ফরিদপুরকে বিভাগ করার দাবিতে সহমত: তারেক রহমান

17

আসছে হেলিকপ্টারের বিকল্প বাহন

18

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

19

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠছে কেন্দ্রী

20