NNTV
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা করেছে ইরান

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্র এ দাবি সরাসরি অস্বীকার করেছে।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইরানের নৌবাহিনী দাবি করেছে যে তারা ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষায়, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন হামলার ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ হিসেবে কাজ করছিল।


ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ড’, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে শনাক্ত করে। তাদের দাবি, মার্কিন ওই ডেস্ট্রয়ারটি ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনীর ভাষ্য, “ইরানের নৌবাহিনী এই শত্রুতামূলক কর্মকাণ্ডের কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা করেছে।”

নৌবাহিনী আরও জানায়, তারা অঞ্চলে ‘মার্কিন-জায়নবাদী’ তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছে, ইরান মিথ্যা বলছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা করত

1

নরসিংদীতে স্পিনিং মিলে আগুন, ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

2

‘আওয়ামী লীগ বারবার পালিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও’

3

নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভা

4

অ্যাশেজে ক্যাচ হাতছাড়া, ইংল্যান্ড দিয়েছে ৫০০ রান

5

আনুষ্ঠানিক ফল ঘোষণা ২৯৭ আসনের,গণভোটে ‘হ্যাঁ’ভোট জিতেছে

6

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

9

আজ সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

10

টাঙ্গাইলে অপারেশনের আগে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু

11

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

12

ভারতে অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

13

রংপুরে ‘ট্রান্সফরমার চুরি করতে’ সেচঘরে থাকা কৃষককে ‌হত্যা

14

ঝিনাইদহে ভোট চাওয়ার নাম করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

15

যুক্তরাষ্ট্রের প্রতিটি  বিকল্প খোলা,পাল্টা হুঁশিয়ারি ইরানের

16

দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন: খাদ্য উপদেষ্টা

17

ঢাকায় বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

18

গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল আগামী ২৯ অক্টোবর পর্যন্ত

19

জেনে নিন কুসুম গরম পানিতে মধু খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

20