NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে হোস্টেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে একটি  ছাত্রী হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়। তার বাবার নাম মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এসআই মো. কামরুজ্জামান। তিনি বলেন, যতোটুকু শুনেছি মৃত জান্নাত আরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার নারী নেত্রী ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এসআই মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলার ওই নারী হোস্টেল ভবনের পঞ্চম তলার একটি কক্ষে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, আইনি প্রকৃয়া শেষে  আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হাজি সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠিত

1

ডাকা হচ্ছে জাতীয় সংসদের স্বল্পমেয়াদি বিশেষ অধিবেশন

2

আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বান্দরবানের পর্যটনকেন্দ্র

3

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

4

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

5

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

6

৩ হাজার নবীন সৈনিকের শপথ গ্রহণ

7

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

8

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

9

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

10

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

11

জামায়াত প্রার্থীর নির্বাচনী কমিটির সভাপতিকে কুপিয়ে জখম

12

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে এসেছেন জুবাইদা রহমান

13

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

14

৭ রানে ৫ উইকেট, সাকিবকে টপকে নাসুমের রেকর্ড

15

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠছে কেন্দ্রী

16

‘সমুদ্রের বুক ছুঁয়ে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরা

17

প্রায় ২১ হাজার ৮৫০ কোটিতে কিনল বেঙ্গালুরুকে

18

শাহজালাল বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে, সরকারের ভাবনা ক

19

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

20