NNTV
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে ৩৯ পাউন্ডের কেক কেটে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

বিশ্বজুড়ে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির কোটি কোটি ভক্ত রয়েছেন । কিন্তু তাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ইছাপুর নবাবগঞ্জের বাসিন্দা পেশায় চা বিক্রেতা শিবে পাত্র। ২০১১ সালে মেসির কলকাতা সফরের আগে আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে নীল-সাদার সাজে সাজিয়েছিলেন নিজ বাড়ি। সেই থেকেই প্রতিবছর জাঁকজমকভাবে মেসির জন্মদিন পালন করে আসছেন শিবে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

আজ বুধবার (২৪ জুন) ৩৯ পাউন্ডের কেক কেটে, ৩৯ রকমের খাবার দিয়ে, ৩৯ রকমের মিষ্টি দিয়ে মেসির ৩৯ তম জন্মদিন উদযাপন করেছেন শিবে। 

এছাড়া, ইছাপুর নবাবগঞ্জ এলাকা নীল-সাদা বেলুন ও নীল-সাদা পতাকায় মুড়ে ফেলা হয়। পুরোহিত ডেকে মেসির স্ট্যাচুতে পুজো দিয়ে শঙ্খধ্বনি বাজিয়ে তাকে আশীর্বাদ করেন। এরপর মেসির প্রতিকৃতির সামনে তুলে দেওয়া হয় সারি সারি খাবার। 

মূলত আর্জেন্টিনার ফ্যান্স ক্লাবের নামে অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শিবে পাত্র। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গত ডিসেম্বরে তিনি তার স্বপ্নের নায়ক মেসির সঙ্গে দেখা করেছিলেন, তাকে জড়িয়ে ধরেছিলেন। ফলে তার স্বপ্নপূরণ হয়ে গেছে। যে কারণে মেসি খেলা ছেড়ে দিলে তিনিও তার জন্মদিন পালন করা বন্ধ করে দেবেন।

এদিকে, শিবে পাত্রের স্ত্রী স্বপ্না পাত্র ও মেয়ে নেহা পাত্র দাস উভয়ই মেসির শুভকামনা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে চারু সিরামিকের ‘বিজনেস মিট’ অনুষ্ঠিত

1

প্রশান্ত মহাসাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৪ জন

2

আবদুল্লাহ :এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন

3

নরসিংদী রায়পুরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজের জন্

4

চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থনে গণমিছিল

5

খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্র

6

এবার অরল্যান্ডো ব্লুমের সঙ্গে জুঁটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়

7

মেয়েকে হত্যার পর বস্তাবন্দির অভিযোগ, পলাতক বাবা

8

ইরানের বিমান হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ২২৮টি স্থাপনা ধ্বংস

9

বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

10

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

11

জাহাজ চলাচলে হরমুজ প্রণালিতে টোল নেবে ইরান ও ওমান

12

ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

13

গাজায় তীব্র শীতে মৃত্যু  সংখ্যা  বেড়ে  দাড়িয়েছে ২৪,প্রাণ হার

14

গ্যাসের চাপ কম থাকবে ২৪ ঘণ্টা

15

টেক্সাসে রোবটদের কাজ শেখাতে তৈরি হলো ‘রোবট পার্ক’ স্কুল

16

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

17

ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, শ্রীলঙ্কার অনুরো

18

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

19

জামায়াত জোটে কেন এনসিপি, জানালেন নাহিদ

20