NNTV
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিজোরামে পাচারের পথে বাংলাদেশি কুকুর

আগামী মার্চ মাসে ভারতের মিজোরামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ‘চাপচার কুট’ বসন্ত উৎসব। কৃষিভিত্তিক এ উৎসবের অন্যতম আকর্ষণ কুকুরের মাংস দিয়ে তৈরি নানান খাবার। উৎসবে মিজোরামের ব্যবসায়ীরা কুকুরের মাংসের বিভিন্ন পদ তৈরি করে উচ্চমূল্যে বিক্রি করেন। প্রতি বছর এই সুযোগ কাজে লাগাতে রাঙামাটির কিছু মানুষ বিভিন্ন স্থান থেকে বেওয়ারিশ কুকুর ধরে মিজোরামে পাচার করে। প্রতিটি কুকুর বিক্রি হয় ১২ থেকে ১৫ হাজার রুপিতে।

জানা গেছে, উৎসবটিকে কেন্দ্র করে পাংখোয়া সম্প্রদায়ের মাঝে কুকুরের মাংস খাওয়ার ধুম পড়ে যায়। তাই উৎসব শুরু হওয়ার আগে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে ওই অঞ্চলে দেখা দেয় কুকুরের মাংসের ব্যাপক চাহিদা। এ সময় রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যাপক হারে পাচার হয় কুকুর। কিছু সিন্ডিকেট জেলার বিভিন্ন স্থান থেকে বিশেষভাবে তৈরি বাঁশের ফাঁদ ব্যবহার করে কুকুর ধরে। পরে নৌকাযোগে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে সেগুলো বরকল উপজেলায় নেওয়া হয়। সেখান থেকে সীমান্তবর্তী এলাকা হয়ে মিজোরামে পাচার করা হয়। তবে মিজোরামে কুকুরের মাংস খাওয়া এবং বিক্রি নিষিদ্ধের আইন রয়েছে। ২০২০ সালের মার্চ মাসে মিজোরাম বিধানসভা ‘মিজোরাম প্রাণী জবাই (সংশোধন) বিল-২০২০’ পাস করে, যার মাধ্যমে আইনিভাবে কুকুরকে জবাই বা ভোজ্য প্রাণীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাঙামাটির লংগতু উপজেলার বাইট্টাপাড়া এলাকার স্থানীয়দের অভিযোগ- প্রতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে বেওয়ারিশ কুকুর ধরা শুরু করে কিছু লোকজন। তারা মালিকবিহীন কুকুর দেখলেই গলায় রশি বেঁধে তুলে নেয়। পরে লংগদু উপজেলার কাট্টলি দ্বীপ এলাকায় নিয়ে যায়। ওখান থেকেই সীমান্ত হয়ে কুকুরগুলো পাচার হয় ভারতের মিজোরামে। রাঙামাটি জেলা পুলিশ সুপার আবদুল রকিব জানান, কিছু মানুষ বেওয়ারিশ কুকুর ধরছে এমন তথ্য পেয়েছি। তবে এখন পর্যন্ত ভারতের মিজোরামে পাচারের কোনো তথ্য পাওয়া যায়নি। কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে কুকুরের মাংস খাওয়ার প্রচলন রয়েছে। তবে আইন ভঙ্গ করে কেউ বেওয়ারিশ কুকুর পাচার করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় বছর পর অবশেষে এলো হৃদয়ের 'ট্র্যাপড'

1

মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া

2

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

3

সৌদি আরামকো তেল স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

4

সিলেটে জিরো পয়েন্ট এলাকায় ব্যবসায়ীর মৃত্যু

5

চীন অতিরিক্ত শুল্ক আরোপ করলো গরুর মাংস আমদানিতে

6

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত খুঁটি ছুঁয়ে বৃদ্ধার মৃত্যু

7

আর্সেনাল হারাল পয়েন্ট

8

মুম্বাইয়ে শতকোটি টাকায় বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

9

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা গোপন রাখতে শিশুকে হত্যা

10

সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন সেলিনা সুলতানা

11

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়, হতাহতের শঙ্কা

12

রাজধানীতে সিসা বারে পুলিশের অভিযান

13

শীতে ডানার উৎসবে মুখর নিঝুম দ্বীপ অতিথি পাখির আগমনে প্রাণ ফি

14

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগী নিহত

15

মেয়েকে হত্যার পর বস্তাবন্দির অভিযোগ, পলাতক বাবা

16

৫০ লাখ নয় ৫ কোটি টাকা বহন করা যাবে যদি তা বৈধ হয়-ইসি

17

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

18

বার্সেলোনা পিছিয়ে পড়েও করলো দুর্দান্ত জয়

19

নেপালের বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

20