NNTV
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ কেরানীগঞ্জে ১৯টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১৯টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৪৫২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪১ লাখ ৭৮ হাজার টাকা।

আজ সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম  বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার গভীর রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার রিপন হোসেন (২৭), রাকিবুল হাসান (২০) ও মেহেদী হাসান (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলমিল এলাকায় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় আটক ব্যক্তিদের একজনের শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২ কেজি ৪৫২ গ্রাম। পুলিশের দাবি করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন । তাঁরা ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

ওসি সাইফুল আলম জানান, উদ্ধার হওয়া স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তিরা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের উৎস এবং চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। পুলিশ এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপজুড়ে দাবদাহের তীব্র তাণ্ডব, চরম জনদুর্দশা

1

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

2

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

3

১১০টি এয়ারগানের গুলি দুইটি এয়ারগান উদ্ধার

4

ডিসিইউতে ভর্তি আবেদন শুরু আগামী ১০ জুন

5

রামিসা হত্যা: মধ্যাহ্ন বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন

6

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার

7

নেত্রকোনায় কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ

8

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

9

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত একজন

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

আগামী জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা

12

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

13

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩

14

ঢাকায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

15

কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন

16

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর

17

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে যৌথসভা

18

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

19

রাজবাড়ীতে ওয়ালটন শো-রুমে শো-রুমে চুরির অভিযোগ

20