NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইনি ও প্রক্রিয়াগত ত্রুটির কারণে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি নির্ধারিত সময় অনুযায়ী গত ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল। এ সময় ৩ হাজার ৪০৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে ২ হাজার ৫৬৮ জন মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে ১ হাজার ৮৪২ জনকে। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।

এ ছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্র তার মৃত্যুর কারণে বাছাইয়ের জন্য বিবেচনায় নেওয়া হয়নি।

বাতিল হওয়া ৭২৩টি মনোনয়নপত্রের মধ্যে প্রায় ৩৫০টি স্বতন্ত্র প্রার্থীর। বাকি মনোনয়নপত্রগুলো ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের।

দলভিত্তিক হিসাবে বিএনপির ২৭, জামায়াতে ইসলামীর ৯, জাতীয় পার্টির ৫৭ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ইসি সূত্র জানায়, বিএনপির বাতিল হওয়া প্রার্থীদের বেশির ভাগই দলীয় পরিচয়ে মনোনয়নপত্র জমা দিলেও দলের পক্ষ থেকে প্রত্যয়নপত্র দাখিল করেননি। বিএনপির পরিচয়ে মোট ৩৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

জামায়াতে ইসলামীর ২৭৬ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬৮ জন প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছেন ২২৭ জন, বাতিল হয়েছেন ৪১ জন। সবচেয়ে বেশি প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির। দলটির ২২৪ জন প্রার্থীর মধ্যে ৫৭ জন বাদ পড়েছেন।

কেন বাতিল হলো মনোনয়নপত্র

ইসি কর্মকর্তারা জানান, বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা আইনে নির্ধারিত সব শর্ত পূরণ হয়েছে কি না, তা যাচাই করেন। এক্ষেত্রে যেসব কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে, তার মধ্যে রয়েছে— হলফনামায় স্বাক্ষর না থাকা, ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের সামনে স্বাক্ষর না করা, ঋণখেলাপি হওয়া, ইউটিলিটি বিল পরিশোধ না করা, আয়কর বিবরণী না দেওয়া

মনোনয়নপত্র অসম্পূর্ণভাবে পূরণ

দ্বৈত নাগরিকত্ব
মামলা সংক্রান্ত তথ্য গোপন
জামানতকারী হিসেবে ঋণখেলাপি হওয়া
সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর না হওয়া
দলীয় প্রত্যয়ন না দেওয়া
স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর না থাকা
ইসির নির্দেশনা ও আপিলের সুযোগ

ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার পরপরই মনোনয়নপত্র পূরণসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরিপত্র আকারে দেওয়া হয়। পাশাপাশি ছোটখাটো ভুলের জন্য যেন প্রার্থিতা বাতিল না করা হয়, সে নির্দেশনাও ছিল।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, রিটার্নিং কর্মকর্তার যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। আপিল নিষ্পত্তির পরও কেউ সন্তুষ্ট না হলে সংসদ নির্বাচনের জন্য গঠিত হাইকোর্ট বেঞ্চে যাওয়ার সুযোগ রয়েছে।

আপিলের অগ্রগতি

সংক্ষুব্ধ প্রার্থীদের জন্য আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করবে ইসি। প্রথম দিনেই ৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৪১টি আবেদন প্রার্থিতা ফিরে পেতে এবং একটি আবেদন প্রার্থিতা বাতিলের জন্য করা হয়েছে।

এবার ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আটটি দল কোনো প্রার্থী দেয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

1

ইন্তেকাল করেছেন বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম

2

খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্

3

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

4

পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যয়

5

ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার হ্রাসে সম্মতি

6

১৩ লাখ ছাড়িয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন, সোমবার

7

ইরানে স্টারলিংক ব্যবহারেও মৃত্যুদণ্ডের ঝুঁকি

8

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

9

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাংকসহ চারটি প্রতিষ্ঠানে চুরি

10

পুতিনের সাথে আল-শারার বৈঠক, সিরিয়ার রাষ্ট্রপতিকে কী ফিরিয়ে

11

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

12

ইউক্রেনকে পারমাণু দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি রাশিয়ার

13

শপথ নেননি রুমিন ফারহানা,সংবিধান সংস্কার পরিষদে

14

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

15

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

16

অ্যাপল একসময় ইন্টেল ছেড়েছিল, এখন কেন আবার ফিরছে

17

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা পর্দায় উঠল

18

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

19

আকাশ কিছুটা মেঘলা ,পরিবর্তিত হবে না তাপমাত্রার

20