NNTV
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ, সংস্থার সঙ্গে রোববার (১১ জানুয়ারি) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার সকাল ৯টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলার সমন্বয় বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।

এছাড়াও জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহপরিচালক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিনিধি বৈঠকে উপস্থিত রয়েছেন।

এসময় কমিশনার সানাউল্লাহ বলেন, সারা দেশে নির্বাচন নিয়ে যে সমন্বয় কমিটি করা হয়েছে সেখানে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একইসঙ্গে এই ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লায় বাঁশ ও বেতের পণ্য প্রদর্শনী

1

লোহাগাড়ায় সন্ত্রাসী কালা বাবুল অস্ত্রসহ গ্রেফতার

2

জেলা পরিষদে মো. সারোয়ার হোসেন মৃধাকে চায় নরসিংদীবাসী

3

মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

4

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

5

সত্যবাদিতা: কুরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ জীবনব্যবস্থা

6

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

7

প্রধানমন্ত্রী তারেক রহমান দিলেন একুশে পদক

8

ব‍্যালট পেপার পৌঁছে গেছে ২৯৯ আসনে

9

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

10

টানা পাঁচ দিন হতে পারে বজ্রবৃষ্টি

11

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের

12

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

13

যুক্তরাজ্যে কন্যাভ্রূণ হত্যায় শীর্ষে ভারতীয়রা

14

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

15

নরসিংদীর রায়পুরায় কিস্তির টাকা চাওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট

16

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

17

রূপগঞ্জে ফেসবুক পোস্টে মন্তব্য নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

18

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্ম

19

রাজধানীর তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

20