NNTV
প্রকাশ : May 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইপিএলের রেকর্ড বইয়ে নাম তুললেন বৈভব সূর্যবংশী

ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে আবারও আইপিএলের রেকর্ড বইয়ে নাম তুললেন বৈভব সূর্যবংশী। আইপিএলের এক আসরে মাত্র ১৫ বছর বয়সেই  ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ছক্কার মালিক এখন এই তরুণ ব্যাটার।

এর আগে ২০২৪ মৌসুমে অভিশেক শর্মা সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ইনিংসে ৪২টি ছক্কা মেরে এই রেকর্ড গড়েছিলেন। তবে চলতি মৌসুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে মাত্র ১২ ইনিংসেই ৪৩ ছক্কা হাঁকিয়ে তাকে ছাড়িয়ে গেছেন সুসূর্যবংশী।

গতকাল রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে রেকর্ড ছুঁতে তার প্রয়োজন ছিল তিনটি ছক্কার। ইনিংসের দ্বিতীয় ওভারেই লুঙ্গি এনগিডির প্রথম বল ছক্কায় উড়িয়ে শুরু করেন তিনি। পরে মিচেল স্টার্ক এবং ত্রিপুরানা বিজয়ের বলেও হাঁকান আরও দুটি ছক্কা, গড়ে ফেলেন নতুন কীর্তি।

যদিও ঝড়ো সূচনার পর ইনিংসটি বড় করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। ২১ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৪৬ রান।

আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখনো ক্রিস গেইলের দখলে। ২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৪ ইনিংসে ৫৯টি ছক্কা হাঁকিয়েছিলেন ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব।

বর্তমানে ৪৩ ছক্কা নিয়ে সূর্যবংশী অবস্থান করছেন তালিকার ষষ্ঠ স্থানে। তার ওপরে থাকা পাঁচটি অবস্থানের তিনটিতেই রয়েছে গেইলের নাম। ২০১১ সালে বেঙ্গালুরুর হয়েই ১২ ইনিংসে ৪৪টি ছক্কা মেরেছিলেন তিনি। এছাড়া ২০২২ সালে রাজস্থানের হয়ে জস বাটলার ১৭ ইনিংসে হাঁকান ৪৫টি ছক্কা।

আর ২০১৩ সালে আবারও বেঙ্গালুরুর হয়ে ১৬ ইনিংসে গেইলের ব্যাট থেকে আসে ৫১টি ছক্কা। ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫২টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল।

সূর্যবংশীর বর্তমান ফর্মে গেইলের ৫৯ ছক্কার রেকর্ডও এখন হুমকির মুখে বলে মনে করছেন অনেকে। রাজস্থানের প্রাথমিক পর্বে এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। দলটি প্লে-অফে উঠতে পারলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে, সঙ্গে বাড়তে পারে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনাও।

চলতি মৌসুমে সর্বাধিক ছক্কার তালিকায় সূর্যবংশীর পরেই আছেন অভিশেক শর্মা ও রায়ান রিকেলটন। দুজনেরই ছক্কার সংখ্যা বর্তমানে ৩৭।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃতিক যে সিনেমা করে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন

1

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠছে কেন্দ্রী

2

দেশের কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

3

৫টি উদ্যোগ নেওয়া হবে এলপিজি সংকট নিরসনে, ব্যবসায়ীদের সঙ্গে

4

স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রম

5

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারশত ঘরবাড়ি

6

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

7

সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকায় তিনটি স্থাপন

8

কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণ

9

নারায়ণগঞ্জে বাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার

10

বাবার স্মৃতিতে ১০০ দিনে ৪ হাজার ২০০ কিলোমিটার দৌড়ালেন মেয়ে

11

নারায়ণগঞ্জে মাদক মামলায় অর্থদণ্ডসহ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

12

টেক্সাসে রোবটদের কাজ শেখাতে তৈরি হলো ‘রোবট পার্ক’ স্কুল

13

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

14

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

15

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অব

16

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

17

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

18

পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

19

ঢাকার গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

20