NNTV
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বাগেরহাটের ফকিরহাটে শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগানে গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।

নিহত শুকুরণ বেগম উপজেলার লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১০ জানুয়ারি) সকালে স্থানীয়রা কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগানে জামরুল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শুকুরণ বেগমকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপন সফরে ইসরাইলে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

1

ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম বন্ধ থাকবে ১৯ দিন

2

ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

The Guardian-এর প্রতিবেদন: বোর্ড অব পিসের আড়ালে গাজায় সামরিক

5

গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট

6

চান্দ্রায় গাজীপুর (হরিপুর) ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দ

7

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

8

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

9

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিস্ফোরণ , ৪ বছরের মধ্যে সর্

10

সুদানে আরএসএফের হামলার নিন্দা জানাল সৌদি আরব

11

২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প

12

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছ

13

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

14

রাষ্ট্রপতিকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

15

হাদিকে সিঙ্গাপুর নেওয়ার উদেশ্যে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্ব

16

ছয় জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা

17

ধানের শীষের জোয়ার বনাম রুমিন ফারহানার স্বতন্ত্র লড়াই।

18

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্

19

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৪

20