NNTV
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৩৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় সাড়ে তিন শ অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে যৌথ বাহিনী দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে এই অভিযান চালায়। 

সূত্র জানায়, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের একটি যৌথদল দোহাজারীর বার্মা কলোনিতে অভিযান পরিচালনা করে। এ সময় বার্মা কলোনি থেকে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা, ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)-এর তত্ত্বাবধানে উখিয়াতে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এই এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগের অ

1

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ের ইরানে একজনের মৃত্যুদণ্ড ক

2

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক

3

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর

4

পোস্টাল ভোট দিতে তফসিলের দিন থেকে নিবন্ধন করতে পারবেন কয়েদির

5

নারায়ণগঞ্জে মাহফিল থেকে ফেরার পথে বক্তার গাড়িতে ডাকাতি

6

একযোগে জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কমিশনারকে বদলি

7

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভ

8

কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত

9

জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই

10

সর্বোচ্চ পাসের ঢাকা বোর্ডে, সর্বনিম্ন মাদ্রাসায়

11

ভারত তলব করেছে বাংলাদেশের হাইকমিশনারকে

12

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

13

মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট

14

হাজীপুর ইউনিয়নকে শিল্প ও পোশাক বাণিজ্যের ক্ষেত্র গড়ে তোলার প

15

নিজের প্রয়োজনে অন্যকে ক্ষমা করুন

16

সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

17

দেশ পরিচালনায় প্রশাসনের ভুল ছিল: মাসুদ পেজেশকিয়ান

18

রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান

19

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

20