NNTV
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেক্সাসে রোবটদের কাজ শেখাতে তৈরি হলো ‘রোবট পার্ক’ স্কুল

আমেরিকার টেক্সাসে রোবটদের কাজ শেখানোর জন্য একটি অভিনব স্কুল খোলা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘রোবট পার্ক’।  এই পার্কটি তৈরি করেছে অ্যাপট্রনিক নামের একটি কোম্পানি । এখানে ‘অ্যাপোলো’ নামের রোবটদের দৈনন্দিন নানা কাজ শেখানো হচ্ছে।

বিশাল এই প্রশিক্ষণ কেন্দ্রে রোবটগুলো মূলত মানুষের সাহায্যে কাজ করে। তারা কারখানার বেল্টে বাক্স সাজানো এবং নির্দিষ্ট বাক্সে খেলনা বাছাই করার মতো কাজ শিখছে। প্রতিদিনের এই কাজের তথ্য দিয়ে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও উন্নত করা হচ্ছে। ইলন মাস্কও তার টেসলা কোম্পানির রোবটদের জন্য ঠিক এমন একটি স্কুল তৈরির কথা বলেছিলেন।

২০১৬ সালে অ্যাপট্রনিক কোম্পানিটি যাত্রা শুরু করে। গুগল ও মার্সিডিজের মতো বড় কোম্পানি তাদের অর্থ ও সহায়তা দিচ্ছে। বর্তমানে কোম্পানিটির মূল্য সাড়ে বিলিয়ন ডলারের বেশি। তাদের তৈরি বর্তমান রোবটটি প্রায় ৬ ফুট লম্বা। এটি টানা ৪ ঘণ্টা চলতে পারে এবং ৫৫ পাউন্ড পর্যন্ত ওজন তুলতে পারে। কোম্পানিটি এখন ব্যবসার জন্য আরও উন্নত নতুন রোবট তৈরির কাজ করছে।

এখন রোবট তৈরির বাজারে  বেশ বড় প্রতিযোগিতা চলছে। অ্যাপট্রনিক কোম্পানির প্রধান জেফ কারডেনাস জানিয়েছেন, তাদের রোবটগুলো একসময় মানুষের মতোই চলাফেরা করতে পারবে। তবে আপাতত কাজের জায়গায় চাকাযুক্ত রোবটগুলোই বেশি নিরাপদ ও সাশ্রয়ী। ভবিষ্যতে এই ‘রোবট পার্ক’ সাধারণ মানুষের দেখার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ভাইরাল নতুন ভিডিও

1

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে ডিএসসিসি

2

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

3

ইরান যুদ্ধে সেকেন্ডে প্রায় ১০ হাজার ডলার খরচ যুক্তরাষ্ট্রের

4

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

5

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়

6

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

7

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার করেছে পুলিশ

8

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্

9

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক র

10

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

11

এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ এটিইউ প্রধানের সঙ্গে

12

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

13

কারামুক্ত হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

14

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

15

আজ ছাত্রদলের জরুরি সভা

16

নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রয়ের দায়ে জরিমানা

17

আবারও নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা

18

রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

19

ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান

20