NNTV
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট্রদূত

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. মঞ্জুরুল করিম খান চৌধুরী মঙ্গলবার (২০ জানুয়ারি) তার পরিচয়পত্র পেশ করেছেন।

মালয়েশিয়ার রাজা মহামান্য সুলতান ইব্রাহিম-এর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই পরিচয়পত্র তুলে দেন।

রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদ ইস্তানা নেগারা-তে এক জমকালো ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রথা অনুযায়ী, নতুন রাষ্ট্রদূত রাজপ্রাসাদে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারের পক্ষ থেকে প্রেরিত পরিচয়পত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

একই সময় বাংলাদেশসহ আরও ১১টি দেশ সৌদি আরব, হাঙ্গেরি, সেনেগাল, ফিলিস্তিন, স্লোভাক, লেবানন, উরুগুয়ে, ফ্রান্স, ইন্দোনেশিয়া, জিবুতি ও পর্তুগালের রাষ্ট্রদূতরা তাদের পরিচয়পত্র পেশ করেন ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়াইবি দাতুক সেরি উতামা মোহাম্মদ হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব দাতো শ্রী আমরান মোহম্মদ জিন, এবং ইস্তানা নেগারা রয়্যাল হাউসহোল্ডের দাতুক নিয়ন্ত্রক তান শ্রী দাতো ডক্টর আজমি রোহানি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশল

1

ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় নিহত কবিরের দাফন সম্পন্ন

2

ভবনের চেয়েও উঁচুতে উড়ল লাভা, হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়ায় ফের অ

3

সিকিমে বারবার ভূমিকম্প, কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও

4

থাইল্যান্ড বিমান হামলা চালাল কম্বোডিয়ায়

5

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধা

6

সীতাকুণ্ডে আবাসিক এলাকা থেকে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

7

শপথ নেননি রুমিন ফারহানা,সংবিধান সংস্কার পরিষদে

8

রাখাইনের হাসপাতালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢ

9

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

10

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রক

11

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

12

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ জন

13

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে মার্কিন শুল্ক বহাল

14

অপ্রচলিত মাদকে নতুন আতঙ্ক, ইয়াবার বিস্তার আরও ভয়াবহ

15

কাঠগড়ায় তিন প্রভাবশালী,বোল্টের টাকা চুরি

16

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন

17

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ

18

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

19

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

20