NNTV
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার হত্যা কারী ফয়সাল করিম মাসুদ এবং তার সংশ্লিষ্টদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের সাড়ে ৬৫ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এই অর্থ  বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার এ আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এদিন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে টাকা বাজেয়াপ্তের আবেদন করেন সিআইডির উপ-পরিদর্শক আব্দুল লতিফ। ওই আবেদনে বলা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং বিষয়ক অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে সন্দেহভাজন অভিযুক্ত মো. ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির নামে থাকা এসব হিসাব বিশ্লেষণে যথেষ্ট সন্দেহজনক লেনদেন দেখা গেছে।

এছাড়া, প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুন, সন্ত্রাস ও সন্ত্রাস কার্যে অর্থ জোগান এবং সংঘবদ্ধ অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারা মতে সম্পৃক্ত অপরাধ। এমতাবস্থায় এসব হিসাব মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী-২০১৫) এর ১৪ ধারার বিধানমতে অবরুদ্ধকরণ এবং একই আইনের ১৭(২) ধারার বিধান মোতাবেক হিসাবগুলো স্থিত সমুদয় অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা প্রয়োজন। অন্যথায় অভিযোগ নিষ্পত্তির আগেই হিসাগুলোতে থাকা স্থিত অর্থ বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনি প্রচারণা শেষ করেন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দ্বিতীয় বিশ্বকাপে ম্যাচসেরা এনগিডি

1

মির্জা আব্বাস : ভোট চাও,গীবত গেয় না

2

ইনকিলাব মঞ্চ জানালো ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা

3

২৪ ডিসেম্বর ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

4

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

5

রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়

6

ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অন

7

রংপুরে চার দিনের কুয়াশা কাটিয়ে ঝলমলে রোদ

8

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

9

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

10

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

11

বছরের শুরুর প্রথম দিন প্রাথমিকের বই পেলো শতভাগ শিক্ষার্থী

12

সিরিয়ায় হত্যাকাণ্ডে নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার

13

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় হাইকমিশনার

14

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

15

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

16

ইসলামী আইনে হত্যাচেষ্টার জন্য শাস্তির বিধান

17

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

18

মাত্র ১২ দিনে ৫ কোটি ভিউ, আলোড়ন তুললেন ইমরান হাশমি

19

শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর -এনবিআর

20