NNTV
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান কেভিন পিটারসেনের

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে অভিজ্ঞ ব্যাটার হেনরিখ ক্লাসেনকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর আহ্বান জানিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন হেনরিখ ক্লাসেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ধারাবাহিকভাবে ঝড়ো ব্যাটিং করে তিনি আবারও প্রমাণ করছেন, বড় মঞ্চে ম্যাচ ঘোরানোর সামর্থ্য এখনো তার রয়েছে।

সামাজিক মাধ্যমে পিটারসেন লিখেছেন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের উচিত দ্রুত ক্লাসেনের সঙ্গে যোগাযোগ করে তাকে দলে ফেরানোর চেষ্টা করা। তার মতে, ২০২৭ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে ক্লাসেনকে দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।

সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৪৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ক্লাসেন অসাধারণ ইনিংস খেলেন । মাত্র ৩০ বলে অপরাজিত ৬৫ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি, যেখানে ছিল চারটি ছক্কা ও সাতটি চার।

এই ইনিংসের ওপর ভর করেই সহজ জয় পায় হায়দরাবাদ। চলতি আসরে এখন পর্যন্ত ৯ ইনিংসে ৪১৪ রান করে তিনি টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহকদের মধ্যে রয়েছেন। মিডল-অর্ডারে নেমেও ওপেনারদের সঙ্গে পাল্লা দিয়ে রান করার বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকার আরেক কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সও ক্লাসেনের প্রশংসায় পঞ্চমুখ। তার মতে, মিডল-অর্ডারে নেমে এমন ধারাবাহিকতা ও উচ্চ স্ট্রাইক রেট ধরে রাখা সত্যিই অবিশ্বাস্য।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে ধানের শীষের পক্ষে ওলামাদলের গণমিছিল

1

শৈত্যপ্রবাহ আর কিছু দিন থাকবে জানালেন আবহাওয়া অধিদপ্তর

2

ধানের শীষের পক্ষে চরভৈরবী ২ নং ওয়ার্ডে গণসংযোগ

3

খামেনি নেই বদলে যাবে ইরানের রাজনীতি : ট্রাম্প

4

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

5

সালমানের চোখ ভিজল ধর্মেন্দ্রকে স্মরণ করে

6

ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

7

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

8

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা একইদিনে হবে চ্যালেঞ্জ

9

ডেইলি স্টারের সামনে নাজেহাল হলেন সাংবাদিক নূরুল কবীর

10

কার্যক্রম বন্ধ হওয়ায় পাঠকদের প্রতি প্রথম আলোর দুঃখ প্রকাশ

11

কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ প্রকাশ

12

জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে ব্রিটিশ শিয়াল

13

আগামী ২৬ জুন চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

14

অভিনেতা শামস সুমন মারা গেছেন

15

বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্

16

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

17

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

18

‘আসন্ন নির্বাচনে সব ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20