NNTV
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে টিকটকের ৪০০ মিলিয়ন ডলার জরিমানা

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ৪০০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে। শুক্রবার মার্কিন বিচার বিভাগের এক ঘোষণায় জানানো হয়, টিকটকের বিরুদ্ধে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এসেছে। তবে টিকটক ও এর মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত হয়েছে।

বিচার বিভাগের বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন সংক্রান্ত কোনো মামলায় এটি এযাবৎকালের অন্যতম বৃহত্তম অর্থ আদায়ের ঘটনা। এ আইন অনুযায়ী, পিতামাতার অনুমতি ছাড়া ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা ওয়েবসাইটগুলোর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। মার্কিন বিচার বিভাগ এবং ফেডারেল ট্রেড কমিশন যৌথভাবে ২০২৪ সালে টিকটকের বিরুদ্ধে মামলা করেছিল। সেখানে অভিযোগ করা হয় যে, পিতামাতার অনুমতি ছাড়াই লাখ লাখ শিশুর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে প্ল্যাটফর্মটি। 

তারা দাবি করে, টিকটক শিশুদের অ্যাপটি ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের বাবা-মাকে না জানিয়েই এই তরুণ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করেছে। এমনকি ১৩ বছরের কম বয়সীদের জন্য তৈরি ’কিডস মোড’-এ খোলা অ্যাকাউন্টগুলো থেকেও ইমেইল ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছিল বলে মামলায় দাবি করা হয়।

বিচার বিভাগ জানিয়েছে, ‘এই মীমাংসার অধীনে, টিকটক অবিলম্বে ৩০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। এছাড়া টিকটকের পূর্বসূরি ‘মিউজিক্যালি’-এর বিরুদ্ধে জারি করা আগের একটি আইনী নিষেধাজ্ঞা জারির আদেশ বাতিলের পর আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে।’

২০১৪ সালে বাজারে আসা 'মিউজিক্যালি' ছিল একটি অত্যন্ত জনপ্রিয় লিপ-সিঙ্কিং ও শর্ট-ভিডিও অ্যাপ। ২০১৭ সালে টিকটকের মূল প্রতিষ্ঠান 'বাইটড্যান্স' ১ বিলিয়ন ডলারে মিউজিক্যালি অ্যাপটি কিনে নেয়। ২০১৮ সালে বাইটড্যান্স তাদের নিজস্ব অ্যাপ 'টিকটক'-এর সাথে মিউজিক্যালি-কে সম্পূর্ণ একীভূত করে দেয় এবং মিউজিকৗালী অ্যাপটি চিরতরে বন্ধ হয়ে যায়। তাই মিউজিক্যালির বিরুদ্ধে আসা শিশুদের ডাটা চুরির দায়ও টিকটক ও বাইটড্যান্সের ওপর এসে পড়ে। এবার নতুন অভিযোগ নিষ্পত্তির সাথে সাথে আগের ঝামেলাটিও মিটিয়ে নিতে চায় বাইটড্যান্স ও টিকটক। তাই মিউজিক্যালির বিরুদ্ধে আগের আইনী নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা বাকি ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে টিকটকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

1

নরসিংদীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশ

2

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

3

ক্রিকেট মাঠে ভারতকে হারালে সবচেয়ে বেশি তৃপ্তি পায় বাংলাদেশ:

4

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

5

৪ মে দেশে ফিরবে লিমনের মরদেহ

6

টাঙ্গাইলে অপারেশনের আগে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু

7

শাস্তি পেতে হবে অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে: প্যাট্রিস তাল

8

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

9

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

10

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’বিতরণ শুরু

11

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

12

বরিশালে তারেক রহমানের জনসভা, বাড়ছে নেতাকর্মীদের ঢল

13

ভারতের আঞ্চলিক রাজনীতির রূপ বদলে যাচ্ছে

14

বজ্রপাত থেকে বাঁচার জন্য যে দোয়া পড়বেন

15

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

16

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারশত ঘরবাড়ি

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

19

সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

20