NNTV
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারলেও সেমির স্বপ্ন বেঁচে, কঠিন সমীকরণে পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর বিপক্ষে হেরে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল-এর সেমিফাইনালে ওঠার সম্ভাবনায় বড় ধাক্কা লেগেছে। তবে শেষ চারের দৌড় থেকে এখনো পুরোপুরি ছিটকে যায়নি তারা।

মঙ্গলবার পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। সুপার এইটের প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বর গ্রুপের শীর্ষে রয়েছে তারা। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। তাদের সঙ্গে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করা নিউ জিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ১ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর প্রথম ম্যাচে হারা শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল-এর পয়েন্ট এখনো শূন্য।


শীর্ষ দুই দল পাবে সেমি-ফাইনালের টিকেট। ইংল্যান্ডের বিপক্ষে হেরে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার ভাগ্য আর তাদের হাতে নেই। তবে অন্যান্য ম্যাচের ফলের ওপর নির্ভর করে শেষ চারে যেতে পারে তারা। এজন্য তাদের মেলাতে হবে কিছু সমীকরণ।

সমীকরণ-১

নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচেই (শ্রীলঙ্কা ও ইংল্যান্ড) হেরে যায় এবং পাকিস্তান তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে সেমিফাইনালে খেলবে সালমান আলি আগার দল। এক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকবে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকবে পাকিস্তান। ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা থাকবে তিনে, ১ পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ড চারে থাকবে।

সমীকরণ-২

নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচের একটিতে জেতে, তখন পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, যাতে তারা নেট রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে পারে। তখন নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থেকে শেষ চারে যাবে পাকিস্তান।

এখন নিউ জিল্যান্ডের নেট রান রেট ০.০০০, পাকিস্তানের -০.৪৬১, শ্রীলঙ্কার -২.৫৫০। নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচেই জেতে, তাহলে সেমিফাইনালে উঠে যাবে তারাই। পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইটা তখন হবে যাবে শুধুই আনুষ্ঠানিকতার।

আর যদি নিউজিল্যান্ড তাদের বাকি দুই ম্যাচেই হারে এবং পাকিস্তানও হারে শ্রীলঙ্কার বিপক্ষে, তখন লঙ্কানরা ৪ পয়েন্ট নিয়ে উঠে যাবে সেমি-ফাইনালে। নিউজিল্যান্ড বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ও আগামী শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন বগুড়া সিটি করপোরেশন

1

হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা, হৃদযন্ত্রে বসানো হলো দ

2

বাঘার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

3

ট্রাম্পের চাপের আশঙ্কায় রাশিয়ার তেল আমদানি কমাল ভারত

4

সৌদি থেকে ৪০ হাজার টন সার আমদানি করবে সরকার

5

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

6

আগামী শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাই

7

প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বাঁধছেন নয়নতারা

8

লোকসান কাটাতে সরকারের কাছে ১৮ হাজার কোটি টাকা ভর্তুকি চায় ব

9

জেনে নিন খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

10

কেন ইরানে হামলা করেনি ট্রাম্প: জানা গেল আসল কারণ

11

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

12

জামায়াত জোটে কেন এনসিপি, জানালেন নাহিদ

13

গাজীপুরে পলি কেবলসের শীর্ষ বিক্রেতা জহিরুল ইসলাম সরকার

14

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত : মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনি

15

রাজধানীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

16

চীনে শক্তিশালী টর্নেডোর আঘাতে ১১ জনের মৃত্যু

17

হবিগঞ্জে দুই গ্রামবাসীর ব্যপক সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত

18

ভোলায় আজ বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

19

আজ একুশে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী

20