NNTV
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ১২ দিনে ৫ কোটি ভিউ, আলোড়ন তুললেন ইমরান হাশমি

ইমরান হাশমির সিরিজ ‘তস্করি: দ্য স্মাগলার টাইম’ নেটফ্লিক্সের নন–ইংলিশ তালিকায় শীর্ষে উঠে ইতিহাস গড়েছে এবং ১২–১৮ জানুয়ারি সময়ে ৫৪ লাখ ভিউ অর্জন করেছে।  এর মাধ্যমে কোরিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড?’কে পেছনে ফেলেছে ইমরান হাশমির সিরিজটি। ওই কোরিয়ান সিরিজটি একই সময়ে পেয়েছে ৪০ লাখ ভিউ।

নীরাজ পান্ডে নির্মিত এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। বিমানবন্দরে কর্মরত কর্মকর্তাদের কাজ, চোরাচালান চক্র এবং নিরাপত্তাব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিরিজের গল্প। সিরিজটির বৈশ্বিক সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইমরান হাশমি বলেন, ‘আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সিরিজটি তৈরি করেছি। বিমানবন্দরে নিরলসভাবে কাজ করা কর্মকর্তাদের জীবন ও দায়িত্ব আমাদের কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। নেটফ্লিক্সের গ্লোবাল নন-ইংলিশ টপ টেন তালিকায় এক নম্বরে ওঠা প্রথম ভারতীয় সিরিজ হওয়া সত্যিই দারুণ অনুভূতি। পুরো টিমের পরিশ্রমেই এটা সম্ভব হয়েছে। দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

কী বলছেন সমালোচকেরা
জনপ্রিয়তা পেলেও সিরিজটিকে ‘মাঝারি মানের’ বলে রায় দিয়েছেন সমালোচকেরা। ইন্ডিয়া টুডে সিরিজটি নিয়ে লিখেছে, ‘এই সিরিজ হয়তা থ্রিলার ঘরানায় বিপ্লব আনবে না, তবে এটি একবার দেখার মতো। এটি এমন একটি শো, যা পরেরবার ভ্রমণে গেলে বিমানবন্দরে ঢুকেই আপনার মনে হবে—এই নীরব জায়গাটার আড়ালে কত কিছু ঘটে যায়।’

ইমরান হাশমির অভিনয়ের প্রশংসা করে সংবাদমাধ্যমটি আরও লিখেছে, তাঁর সংযত অভিনয় সিরিজের বাস্তবধর্মী জগতে বেশ মানিয়ে গেছে। ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়াসহ বেশিরভাগ সংবাদমাধ্যমই সিরিজটিকে ৫–এ ৩ রেটিং দিয়েছে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিন হাঁটার অভ্যাস কেন সুস্থ জীবনের চাবিকাঠি

1

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠছে কেন্দ্রী

2

দুপুরে আদালতে তোলা হবে সাবেক স্পিকার ড.শিরীন শারমিনকে

3

‘হ্যাঁ’ ভোটের প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

4

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার

5

কী কারনে বললেন তারেক রহমান ‘নাউজুবিল্লাহ’

6

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

7

সেনবাগে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

8

গ্যাস সংকটের দিনে ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেডের তুলন

9

নরসিংদীতে স্পিনিং মিলে আগুন, ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

10

হাদির অবস্থা আশঙ্কাজনক, বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল

11

ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

12

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

13

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্ম

14

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

15

নতুন নিয়ম আইপিএলের নিলামে

16

পুতিনের সাথে আল-শারার বৈঠক, সিরিয়ার রাষ্ট্রপতিকে কী ফিরিয়ে

17

নীলফামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুই ভাই নিহত

18

রাজধানীর শাহবাগ এখন উত্তাল

19

দীর্ঘ বিরতির পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতে খুলেছে স্কুলগুলো

20