NNTV
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামীকাল এলপিজির নতুন দাম ঘোষণা

 আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই)ভোক্তা পর্যায়ে জুলাই মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে। এর ফলে এলপিজির দাম বাড়বে নাকি কমবে তা জানা যাবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী জুলাই মাসে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ওই দিন বিকাল ৩টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করা হবে।

এলপিজির নতুন দর ঘোষণা-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেই সঙ্গে ওই দিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ৩৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক

1

এপ্রিলের প্রথম সপ্তাহে ৮২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে

2

নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ

3

ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাক

4

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে

5

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

6

বাঘার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

7

বিশ্ব আবারও অস্থির তেলের দাম, বিপিসির বড় লোকসানের শঙ্কা

8

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন

9

নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু-ফুলরাড়ী সীমান্তে

10

জেডএনআরএফ ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীনবরণ

11

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

12

আজ বিশ্ব ধরিত্রী দিবস

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

15

রাজশাহীতে ২৯ গ্রেফতার হয়েছে পুলিশের অভিযানে

16

কম পারিশ্রমিকের জন্য প্রযোজকদের দুষলেন অভিনেত্রী কৃতি

17

দিনাজপুরে প্রতিদিন দুই কোটি টাকার টমেটো বেচাকেনা

18

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা

19

টানা শীতে বিপর্যস্ত হাতিয়া, সবচেয়ে দুর্দশায় নিম্ন আয়ের মানুষ

20