NNTV
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল শ্রীলঙ্কা

ঘরের মাঠে টানা তিন জয়ে দারুণ ছন্দে ছিল শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। তবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে হারের পর থেকেই শুরু হয় ছন্দপতন। পরবর্তী দুই ম্যাচসহ টানা তিন পরাজয়ে সুপার এইট পর্ব থেকে প্রথম দল হিসেবে বিদায় নেয় লঙ্কানরা।

কলম্বোতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় স্বাগতিকদের। অন্যদিকে এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও জোরালো করেছে নিউজিল্যান্ড।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। টিম শেইফার্ট ও ফিন অ্যালেনের ব্যাটে ভালো শুরু পায় কিউইরা। তবে দলীয় ৮৪ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে দলকে উদ্ধার করেন কোল ম্যাককঞ্চি ও মিচেল স্যান্টনার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। 

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই ম্যাট হেনরির বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন পাথুম নিসাঙ্কা। তৃতীয় ওভারের প্রথম বলে চারিথ আসালাঙ্কাকেও ফেরান হেনরি, শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন রান মাত্র ৬। তৃতীয় উইকেট জুটিতে কুশাল মেন্ডিসকে নিয়ে ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন পাভান রাথানায়াকে। রাচিন বরীন্দ্র’র বলে পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে আসলে স্টাম্পড আউট হয়ে ফেরেন মেন্ডিস। পরের বলেই ফেরেন রাথানায়াকে, স্কোরবোর্ডে তখন রান মাত্র ২৯।  

অধিনায়ক দাসুন শানাকাও এদিন থিতু হতে পারেননি উইকেটে। ৫ বলে ৩ রান করে ফিরেছেন রাচিনের বলে অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে। দলীয় ৫৯ রানে দুশান হেমান্থাকেও ফেরান রাচিন বরীন্দ্র। এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালানোর চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস। ২৩ বলে ৩১ রান করা এই ব্যাটারকে থামিয়েছেন মিচেল স্যান্টনার।  

শেষ ওভারে বিদায় নেন দুনিথ ভেল্লালাগে। গ্লেন ফিলিপসের বলে রাচিন রবীন্দ্র’র হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৩ বলে ২৯ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৭ রান করে শ্রীলঙ্কা। কিউইদের হয়ে রাচিন রবীন্দ্র একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া ম্যাট হেনরি ২টি এবং মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস নেন ১টি করে উইকেট। 

এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলেই থামতে হয় ফিন অ্যালেনকে। মহেশ থিকশানার বলে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২৩ রান। আরেক ওপেনার টিম সেইফার্ট থামেন মাত্র ৮ রানে। 

তৃতীয় উইকেট জুটিতে ইতিবাচক ব্যাট করতে থাকেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। দুজনে মিলে গড়েন ৪৩ রানের জুটি। কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি কিছুটা কমে যায়। ১২ থেকে ১৬ ওভার পর্যন্ত এই ৫ ওভারে রান আসে মাত্র ১৫। রাচিন ৩২, ফিলিপস ১৮, মিচেল ৩ ও চ্যাপম্যান শূন্যরানে আউট হন। 

শেষ চার ওভারে চাপ সামলে ব্যাট হাতে ক্রিজে ঝড় তোলেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চি। দুজনে মিলে গড়েন ৮৪ রানের জুটি। মাত্র ২৬ বলে দুটি চার ও চারটি ছয়ে ৪৭ রান করেন স্যান্টনার। আর ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন ম্যাককঞ্চি। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মহেশ থিকশানা ও দুশমান্থা চামিরা। একটি উইকেট পেয়েছেন দুনিথ ভেল্লালাগে। শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়ের মাধ্যমে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে পাকিস্তান। আর দুই ম্যাচের দুটিতেই হেরে তলানিতে অবস্থান স্বাগতিক শ্রীলঙ্কার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

প্রায় ২১ হাজার ৮৫০ কোটিতে কিনল বেঙ্গালুরুকে

2

পিএসজির টিম বাসে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২ জন

3

চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে : কুমিল্লা-৪ (দেবিদ্ব

4

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের অভিযোগ, ভারতের ম

5

জনসাধারণের জন্য পুনরায় শুরু অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন কার্

6

মনোনয়ন বৈধ ঘোষণা নাহিদ ইসলামের আসন ঢাকা ১১

7

ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

8

নির্বাচনের ফলাফল নিয়ে মারামারি মুন্সীগঞ্জে,আহত ১

9

ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান

10

সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

11

ভারত তৈরি করবে রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তি

12

মৌলভীবাজার সীমান্তে ভারতীয় আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক

13

বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাল অস্ট্রেলিয়া বিএনপি

14

দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

15

কাল যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

16

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

17

টাকা চুরিকে কেন্দ্র করেই মা-মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা:

18

মাত্র ২৫ ঘণ্টায় এবি পার্টির ফুয়াদের অনুদান কত?

19

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

20