NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় বিক্রেতার মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের বাড়ির সামনের জাম গাছ থেকে ভাজা বিক্রেতা আবু হাসান বাবুর (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে ঘটেছে।

নিহত আবু হাসান বাবু (৪৮) ওই এলাকার আইন উদ্দীন মন্ডলের ছেলে। তিনি তিলকপুর পূর্ব বাজার এলাকায় ভাজাপোড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

পরিবারের সদস্যদের দাবি, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের চাপ ও আর্থিক সংকটের কারণে তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে আবু হাসান বাবু ঘরের ভেতরে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী রেহেনা বেগম। একপর্যায়ে বাড়ির সামনের একটি জাম গাছে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি। খবর ছড়িয়ে পড়লে সকালে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রী রেহেনা বেগম জানান, তার স্বামী তার নাম ব্যবহার করে প্রায় পাঁচটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় আগের দিন এনজিও কর্মীরা দুই দফা বাড়িতে আসেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে দাবি করেন তিনি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাচাদোর সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ আগামী সপ্তাহে

1

যেভাবে বিপিএলে টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

2

আজ সন্ধ‍্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

3

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

4

পুলিশের মধ্যে কোন ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

5

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

6

হামলার ভয়েরও ফ্লাইট চালু : উপসাগরীয় বিমান সংস্থা

7

ভিসা জটিলতা কাটাতে সরকারের উদ্যোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

8

সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান  বলেন:জেতানোর মালিক আল্ল

9

ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তাসনিম জারা

10

চট্টগ্রামে স্থগিত হয়েছে ভারতীয় ভিসা

11

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

12

আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তানকে রাজি করাতে তৎপর আইসিসি

13

ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে মিথ্যা অভিযোগের অভিযোগ, এলাকায় উত

14

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

15

বাসচাপায় দুই ভাইসহ নিহত ৩

16

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

17

টিকটক, ফেসবুক, ইউটিউব বাংলাদেশে নির্বাচন প্রচারের আরেক রুপ..

18

নেমো ফিরিয়ে দিচ্ছেন ইউরোভিশন ট্রফি

19

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

20