NNTV
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

ইদানীং জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে অনেক । আমাদের মধ্যে অনেকে জানেন না, কিভাবে এই মেইল সুরক্ষিত রাখতে হয় । 

গুগলের ই-মেইল পরিষেবা জি-মেইল অ্যাকাউন্টে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তাই জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গেলে আগে থেকেই কয়েকটি পদক্ষেপ নিতে হবে।

আপনার মেইল অন্য কেউ ব্যবহার করছে কি না, কীভাবে বুঝবেন

অ্যানড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান। সেখান থেকে গুগল অপশনে যান। এবার ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট-এ ক্লিক করুন। এরপরেই স্ক্রিনে খুঁজে দেখুন সিকিউরিটি নামে একটি বিভাগ পাবেন। তার মধ্যে স্ক্রল করে নেমে দেখুন একটি অপশন রয়েছে ইউর ডিভাইস, সেটি ক্লিক করুন।

তারপরে ক্লিক করুন ম্যানেজ অল ডিভাইস অপশনে। এখানেই দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে। যদি এই তালিকায় এমন কোনো ফোন, ডেস্কটপ বা ল্যাপটপ দেখেন যেখানে আপনি লগ ইন করেননি, তাহলে সেই নামটায় ক্লিক করে সাইন আউট বাটনে ক্লিক করে নিন।

কী কী দেখলে সতর্ক হবেন

আপনি নেই এমন জায়গা থেকে লগ ইন দেখালে, আপনি লেখেননি এমন মেইল বক্সে থাকলে, আপনি পড়েননি এমন মেইল ইতিমধ্যেই পড়া হয়ে গেলে বা হঠাৎ ট্র্যাশ বা স্প্যাম বক্সে প্রচুর মেইল জমতে থাকলে সতর্ক হোন।

কোথাও রেজিস্ট্রেশন করেননি, কিন্তু সেখান থেকে মেইল এলেও সতর্ক হতে হবে। আপনার ফোন বা ল্যাপটপে লগইন রয়েছেন, তখনই যদি দেখেন অন্য কোথাও থেকে লগ ইন দেখাচ্ছে।
এসব দেখলে তৎপরতার সঙ্গে পদক্ষেপ করতে হবে।  

সুরক্ষার জন্য কয়েকটি পদক্ষেপ

অচেনা ডিভাইস থেকে সাইন আউট করুন।
নির্দিষ্ট সময় অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
অচেনা বা অল্প পরিচিত কারো ফোনে, ল্যাপটপে নিজের মেইল অ্যাকাউন্ট লগ ইন করবেন না।
টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার চালু করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিনল্যান্ড দিচ্ছে উচ্চ শিক্ষার সুযোগ

1

জামালপুরে সড়কে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল সহকারী জজের

2

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ

3

নরসিংদীতে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর

4

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন রণজয় বিষ্ণু

5

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

6

কসবায় ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আসায় ২ জন

7

জেনে নিন প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা

8

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাস্তে মার্কায় ভোট চেয়ে গণসংয

9

বাবা মিরাজ ফকির শায়িত হলেন ছেলে সোহেলের কবরের পাশে

10

কক্সবাজারে জব্দ করা হয়েছে অবৈধ কারেন্ট জাল

11

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুল

12

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

13

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রীকে অপরা

14

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক

15

ঢাকার বিজয়ী আসনে আছে কারা কারা

16

লন্ডনের নাইটক্লাবে হামলার জেরে আইভান টনির বিরুদ্ধে মামলা

17

যেসব খাবার চুল দ্রুত বাড়তে সাহায্য করে

18

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

19

রমজানে ভাজাপোড়া খাবারের রীতি এলো কীভাবে?

20