NNTV
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

কুষ্টিয়ার কুমারখালীতে সার বিক্রি না করে অবৈধভাবে মজুদ, মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুধ বিক্রি, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে চাল, ডাল তেল সংরক্ষণ করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার ও পূর্বাশা ক্লাবে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগিতা করে থানা পুলিশ ও সহকারী কমিশনার কার্যালয়ের স্টাফরা।

আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত সার মজুদ করায় পান্টি ইউনিয়নের বিসিআইসি সার ডিলার পলাশ এন্টারপ্রাইজের মালিক পলাশ মাহমুদকে ৪০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুধ বিক্রি করায় পূর্বাশা ক্লাব মোড়ের সাব ডিলার সাব্বির ট্রেডার্সের মালিক সাব্বির হোসেনকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চাল, ডাল ও তেল সংরক্ষণ করায় পান্টি বাজারের মতিয়ার রহমান রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, সার বিক্রি না করে অবৈধভাবে মজুদ, মেয়াদোত্তীর্ণ কৃষি ওষুধ বিক্রি, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে চাল, ডাল ও তেল সংরক্ষণ করার অপরাধে তিন ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া বিএনপির মূল কারিগর : মির্জা ফখরুল

1

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা গোপন রাখতে শিশুকে হত্যা

2

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

3

রাজধানীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

4

ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ঘোষিত

5

নারায়ণগঞ্জ আইন কলেজে নির্বাচনের মাধ্যমে কমিটি চায় সাধারণ শিক

6

গজারিয়ায় ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

7

শিবপুরে দুর্যোগে অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই ম

8

মাউশির নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

9

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

10

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার

11

নতুন ছবিতে কেট ব্ল্যানচেটের সঙ্গে সেলেনা গোমেজ

12

গাজা, সুদানে বাংলাদেশের হাফেজ্জী টিম খাদ্য সহায়তা দিচ্ছে

13

মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

14

ব্যারিস্টারের মুখোশে এম. সারোয়ারের ভয়ংকর মিথ্যাচার

15

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য-সম্মিলন

16

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

17

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

18

মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের মতবিনিময় সভা: নতুন কেন্দ

19

ওসমান হাদিকে গুলি; পঞ্চগড় সীমান্তে বিজিবির বিশেষ টহল ও তল্লা

20