NNTV
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার তিনটি সংসদীয় আসনে ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিজিবি এক প্রেস ব্রিফিং এসব তথ্য জানায়।


প্রেস ব্রিফিংয়ে বলা হয়, রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রে ৪ প্লাটুন, বরকল উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন, তিনটি উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন, কাপ্তাইসহ সাতটি উপজেলায় সর্বাধিক ২৬৭টি ভোটকেন্দ্রে  ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনীয়া ও সংশ্লিষ্ট চারটি উপজেলায় ৪৩টি ভোটকেন্দ্রে ১২ প্লাটুন বিজিবি রয়েছে।

ইতোমধ্যে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিজিবি সদস্যদের জন্য ড্রোন প্রশিক্ষণ, রায়ট কন্ট্রোল মহড়া, নন-লিথাল অস্ত্র ব্যবহার, বডি ওর্ন ক্যামেরা প্রয়োগ এবং ব্যাটালিয়ন পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

উলেখ্য, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন পূর্ব, নির্বাচনকালূন ও নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষে জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

1

মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট

2

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

3

মেহেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

4

সৌদি আরবে মিললো বিরল খনিজ

5

নরসিংদীর পাঁচটি আসনে ৪৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন

6

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

7

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ১৩ বসতঘরে আগুন,আহত

8

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেইটম্যানের বিরুদ্ধ

9

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়

10

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছে

11

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্ব

12

কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত

13

আইইএলটিএস পরীক্ষায় বড় ধরনের ত্রুটি, বাংলাদেশেও প্রশ্ন ফাঁসের

14

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে হাসিনা সরকা

15

রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান

16

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, নিহত পাঁচ

17

গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট

18

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক প্রণয় ভার্মার

19

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

20