NNTV
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউ ইয়র্কে বন্দি মাদুরোর ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে এসেছে মার্কিন বাহিনী। শনিবার এই অভিযান পরিচালনা করে মার্কিন সেনাবাহিনীর ‘ডেলটা ফোর্স’। অভিযানের নাম ছিল ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, আটকের পর মার্কিন একটি যুদ্ধজাহাজে করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। প্রথমে মাদুরোকে নিউ ইয়র্কের স্টুয়ার্ট বিমানঘাঁটি থেকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বরোতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি করে রাখা হয়।

ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে উচ্চ-নিরাপত্তার আসামিদের রাখা হয়। এই কারাগারে এর আগে এল চ্যাপো এবং জেফরি এপস্টেইনের মতো হাই-প্রোফাইল বন্দিদের রাখা হয়েছিল।

হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে একটি করিডোর দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “অপরাধী হেঁটে যাচ্ছেন।”

মাদুরোর হাত হ্যান্ডকাফ দিয়ে বাঁধা রয়েছে এবং তার চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, যুক্তরাষ্ট্রে কোকেন পাচার এবং অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যেই মাদুরোকে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হতে পারে। ভেনেজুয়েলায় সামারিক অভিযান চালিয়ে মাদুরোকে আটক এবং যুক্তরাষ্ট্রে স্থানান্তর আন্তর্জাতিক রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা। বিশ্বজুড়ে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে।  

রাশিয়া এবং চীন এই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে একে ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন এবং লাতিন আমেরিকার অনেক দেশ বিষয়টিকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ফ্লাইট বাড়াল নভোএয়ার

1

আজকের স্বর্ণের দাম: ১৮ ডিসেম্বর ২০২৫

2

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

3

নতুন দায়িত্ব পেল মির্জা আব্বাস

4

সাজানো ঘর মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে

5

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

6

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

7

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ

8

ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে সহজভাবে উপায়ে আনলক করার উপায়

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

যুক্তরাষ্ট্রে ২৯০ কিমি বেগে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভ’

11

বিশ্বকাপে পর মেসির ছবি সরিয়ে দিল মিশরের জনপ্রিয় চিপস ব্র্যা

12

ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

13

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন ব্যাটার ফিল সল্ট

14

নরসিংদীতে তোফাজ্জল হোসেন মাস্টারকে পরিবহণ মালিক সমিতির ফুলেল

15

নিজ দেশে ফুটবল কিংবদন্তি মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

16

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

17

বজ্রপাত থেকে বাঁচার জন্য যে দোয়া পড়বেন

18

আজ বছরের দীর্ঘতম রাত

19

আগামী ২৭ আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন

20