NNTV
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেনে নিন সকালে রসুন খাওয়ার উপকারিতা

প্রাচীনকাল থেকেই রসুন এর বৈচিত্র্য স্বাদ ও পুষ্টিগুনাগুণের জন্য ব্যাপকভাবে পরিচিত। প্রতিদিনের খাবারে এর নিয়মিত ব্যবহার দেখলেই বোঝা যায় যে রান্নায় এর প্রাধান্যতা আমাদের কাছে কতটা বেশি।
 এছাড়া খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না। এটি শুধু বিভিন্ন ধরণের রোগ দূরই করে না, পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তবে আর দেরি না করে চলুন জেনে নেই খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে : অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা দেখেছেন, রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। রসুন খাওয়ার ফলে তারা শরীরে ভাল পরিবর্তন দেখতে পায়।

শরীরকে ডি-টক্সিফাই করে : অন্যান্য ঔষধের তুলনায় শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, রসুন প্যারাসাইট, কৃমি পরিত্রাণ, জিদ, সাঙ্ঘাতিক জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যানসারের মতো বড় বড় রোগ প্রতিরোধ করে।

প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক : গবেষণায় দেখা গেছে, খালি পেটে রসুন খাওয়া হলে এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও কার্যকরীভাবে কাজ করে। তখন রসুন খাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং রসুনের ক্ষমতার কাছে তারা নতি স্বীকার করে। তখন শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আর রক্ষা পায় না।

যক্ষ্মা প্রতিরোধক : আপনার যদি যক্ষ্মা বা টিবি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে সারাদিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে বিভক্ত করে বার বার খেতে পারেন। এতে আপনার যক্ষ্মা রোগ নির্মূলে সহায়তা পাবেন।

অন্ত্রের জন্য ভালো : খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে। এছাড়া, এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয়, যেমন- ডায়রিয়া। এটা হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে। এটি স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যায় পড়তে হয়। তাই, খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়ুবিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে।

শ্বসন : রসুন যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ফুসফুসের কনজেশন, হাপানি, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধ করে। রসুন এ সকল রোগ আরোগ্যের মাধ্যমে বিস্ময়ের সৃষ্টি করেছে।

সতর্কবার্তা

যাদের রসুন খাওয়ার ফলে এলার্জি হওয়ার আশঙ্কা রয়েছে বা হয় তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়া, যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোনো সমস্যা দেখা যায় তাদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভালো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

1

বিএসএফ গুলি করে হত্যা করল বাংলাদেশি যুবককে

2

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

3

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

6

পাকিস্তানকে ছাড়মূল্যে তেল দিবে রাশিয়া

7

রোগ-ব্যাধি নিয়ে মুমিনের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি

8

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

9

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ

10

এনসিপির দুই কেন্দ্রীয় নেতার দলীয় পদ থেকে অব্যাহতি

11

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার

12

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

13

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

14

পুরো জাতি আপনার পাশে আছে মোস্তাফিজ

15

যেসব অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

16

শীতে চুল পড়া ও খুশকির সমস্যায় ব্যবহার করুন লেবুপাতা

17

‘হত্যা করা হবে খামেনির উত্তরসূরি,হুঁশিয়ারি বার্তা’

18

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ২ আসামীকে গ্রেপ্তার ক

19

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে এসেছেন জুবাইদা রহমান

20