NNTV
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্প্যানিশ ডিফেন্ডার স্ক্রিনশট ফাঁসের পর বাদ পড়লেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৫ বছয়র বয়সী এক কিশোরীর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ও ভিডিও ফাঁসের পর এএফসি বোর্নমাউথ তাদের স্কোয়াড থেকে স্প্যানিশ ডিফেন্ডার অ্যালেক্স জিমেনেজকে বাদ দেওয়া হয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে বলেও জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। চলতি মৌসুমে আন্দোনি ইরাওলার অধীনে নিয়মিত হয়ে ওঠা ২১ বছর বয়সী এই খেলোয়াড়  শনিবার (৯ মে) ফুলহ্যাম এফ.সি.-র বিপক্ষে বোর্নমাউথের স্কোয়াডে থাকছেন না।

ক্লাবটি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, রাইট-ব্যাক অ্যালেক্স জিমেনেজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পোস্টগুলো সম্পর্কে এএফসি বোর্নমাউথ অবগত আছে। ক্লাব বিষয়টির গুরুত্ব বোঝে এবং বর্তমানে এটি তদন্তাধীন রয়েছে। এতে ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যালেক্সকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে না এবং ক্লাব এই মুহূর্তে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।

চলতি সপ্তাহের শুরুতে অনলাইনে স্ক্রিনশট ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এই বিতর্ক শুরু হয়, যেখানে অ্যালেক্স জিমেনেজের সঙ্গে এক কিশোরীর দাবি করা অ্যাকাউন্ট থেকে আপত্তিকর কথোপকথন ছড়িয়ে পড়ে।

পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। গতকাল প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনের আগেই বোর্নমাউথ দ্রুত জনসমক্ষে প্রতিক্রিয়া জানায়। ম্যানেজার ইরাওলাও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংক্ষেপে পরিস্থিতিটি নিয়ে আলোচনা করেন।

ইরাওলা বলেন, ক্লাবকে তাদের তদন্ত করতে হবে এবং দেখতে হবে আসলে কী ঘটেছে। এরপর আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব। আমি আশা করি, আমরা যা ভাবছি তা নয়।

গত বছরের নভেম্বর মাস থেকে জিমেনেজ বোর্নমাউথের হয়ে প্রতিটি প্রিমিয়ার লিগ ম্যাচে খেলেছেন এবং ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। জিমেনেজকে স্পেনের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ডিফেন্ডার হিসেবে গণ্য করা হয় এবং তিনি মূলত একজন ফুল-ব্যাক হিসেবে খেলেন।

মাদ্রিদে জন্মগ্রহণকারী ২১ বছর বয়সী এই খেলোয়াড় ২০২৩ সালে এ.সি. মিলানে যোগ দেওয়ার আগে প্রায় এক দশক রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার যুব দলে কাটিয়েছেন। বোর্নমাউথ গত গ্রীষ্মে মিলান থেকে তাকে ধারে চুক্তিবদ্ধ করে এবং পরে ফেব্রুয়ারিতে একটি স্থায়ী চুক্তিতে সম্মত হয়, এই চুক্তি ২০৩১ সাল পর্যন্ত চলবে বলবৎ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

অনলাইনে স্ক্রিনশট এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর বোর্নমাউথ এই তদন্ত শুরু করেছে, যেখানে অভিযোগ করা হয়েছে, জিমেনেজ ১৫ বছর বয়সী মেয়ের সঙ্গে কথোপকথনে জড়িত ছিলেন। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরার কথা জানিয়েছে বোর্নমাউথ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদের কে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ

1

গ্রেফতারের পর জামিনে মুক্ত সাবেক ইংলিশ ফুটবলার রাহিম স্টার্ল

2

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

3

ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে ধানের শীষের পক্ষে ওলামাদলের গণমিছিল

4

আদালতে নুরুজ্জামান উন্মোচন করলেন ফয়সাল সংক্রান্ত গুরুত্বপূ

5

ঋণখেলাপি যারা তারাই কি সংসদের পরিচালক

6

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে আগুন, কিশোরের মৃত্যু

7

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারের খবর নিলেন তারেক রহমান

8

মাদারীপুরে থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

9

বাসচাপায় দুই ভাইসহ নিহত ৩

10

বাজারদরে স্বস্তির ইঙ্গিত, কমছে দামের চাপ

11

এমবাপ্পেকে পেছনে ফেললেন মেসি

12

গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ই

13

মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন নিহত

14

ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি গ্রহণযোগ্য নয়: টুকু

15

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

16

ইরানে ইন্টারনেট ব্লকিং অতিক্রম করল ১,০০০ ঘণ্টা

17

দিয়াবাড়ী মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবা

18

রাজশাহীতে খুঁটিতে জড়ানো তারে আগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন

19

দেশের কয়লা-গ্যাস দখলে দেশি ওবিদেশি নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

20