NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিপিএল পয়েন্ট টেবিলে র্শীষে রংপুর ,সবোর্চ্চ কম পয়েন্টে আছে নোয়াখালী

বিপিএল  আসরের  প্রায় অর্ধেক শেষ। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্টের ১৪টি ম্যাচ শেষ ।একদিনের বিরতি শেষে সিলেট পর্বে বুধবার (৭ জানুয়ারি) আবার শুরু হচ্ছে প্রতিযোগিতা।

ইতোমধ্যে সবচেয়ে বেশি ৬ ম্যাচ খেলে ফেলেছে সিলেট। পাঁচটি করে ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস চারটি করে ম্যাচ খেলেছে।

এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে দাপট রংপুর রাইডার্সের। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে ৮ পয়েন্টের সঙ্গে তারা শীর্ষে অবস্থান করছে। নিকটতম দলের সঙ্গে তাদের ব্যবধান ২ পয়েন্ট। চট্টগ্রামের বিপক্ষে জয় দিয়ে বিপিএল শুরু করছিল রংপুর। এরপর রাজশাহীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুপার ওভারে হেরে যায় তারা। তবে পরবর্তী ম্যাচগুলোতে সিলেট, ঢাকা ও আবারও চট্টগ্রামকে হারিয়ে জয়ের ধারায় ফিরে আসে দলটি।

৬ পয়েন্ট করে নিয়ে পরের তিনটি দল অবস্থান করছে টেবিলে। নেট রান রেটের কারণে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম, যাদের দুটি পরাজয়ই এসেছে রংপুরের বিপক্ষে। তিনটি করে জয় পেয়েছে সিলেট ও রাজশাহীও। টানা দুই হারের পর নোয়াখালীর বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সিলেট নেট রান রেটে এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে, রাজশাহী নেমে গেছে চারে। ঢাকার বিপক্ষে একমাত্র হার নিয়ে রাজশাহী এখন চতুর্থ অবস্থানে।

বড় প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে ভালো সূচনা হলেও পরের তিন ম্যাচে টানা হারে তারা পিছিয়ে পড়ে। ফলে মাত্র ২ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে শাকিব খানের দল।

অন্যদিকে নবাগত নোয়াখালী আছে তলানিতে। চার ম্যাচের সবগুলো হেরে তাদের রান রেটও নেমে গেছে ঋণাত্মকে (-২.১৩১)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬০ জন

1

যে দলে জোড়া দুই ভাই আছে এবারের বিশ্বকাপে

2

রুহুল কবীর রিজভী হাসপাতালে

3

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এলো ৫৭ হাজার টন গম

4

মুন্সীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার একজন যাত্রী নিহত,

5

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীকে

6

৭,৩৪৫ কোটি টাকার বড় ঝুঁকিতে আইসিসি

7

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে সাশ্রয়ী দামে ডিম, দুধ ও মাংস

8

শ্বেতপত্র প্রকাশ করল আইসিটি বিভাগ

9

আসছে হেলিকপ্টারের বিকল্প বাহন

10

সুন্দরবনের ফাঁদে পড়া বাঘ উদ্ধার ঘটনা

11

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

12

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

13

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

14

তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প

15

রাজধানীর ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি

16

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

17

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলা

18

আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

19

ভিসা জটিলতা কাটাতে সরকারের উদ্যোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

20