NNTV
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের অন্তর্গত আলীকদম জোনের উদ্যোগে মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম পাহাড়ভাঙ্গা পাড়ায় ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়’ এর উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়টির উদ্বোধন করেন আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।


দুর্গম জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আলীকদম উপজেলা প্রশাসনের সার্বিক অর্থায়নে বিদ্যালয়টির নির্মাণ সম্পন্ন করা হয়েছে। যা স্থানীয় উন্নয়নে সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা। 

সেনাবাহিনী জানায়, আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং মিয়ানমার সীমান্ত থেকে মাত্র ৩ কিলোমিটার অভ্যন্তরে পাহাড়ভাঙ্গা পাড়া অবস্থিত। ভৌগোলিক দুর্গমতার কারণে এই অঞ্চলের ফাতরাপাড়া, মাসখুম পাড়া ও তরণী পাড়ার শিশুরা দীর্ঘদিন শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত ছিল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আলীকদম জোন ও উপজেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় এই এলাকায় ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বেঞ্চ, পাঠ্যবই ও স্টেশনারী সামগ্রী বিতরণ করা হয়।


এই আয়োজনে বিশেষ মেডিকেল টিমের মাধ্যমে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে ৯৫ জন পুরুষ, ১৭৫ জন মহিলা এবং ৪৫ জন শিশুসহ সর্বমোট ৩১৫ জনকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়া শীতের প্রকোপ থেকে রক্ষায় ১১৩টি পরিবারে কম্বল এবং আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। 

এ বিষয়ে, জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মিত এই বিদ্যালয়টি দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার

1

মাত্র ২৭ বছরে মারা গেছে কোরীয় গায়িকা মো সু-জিন

2

শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী শম্পার স্ট্যাটাস

3

৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায়

4

ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় আলোচনায় বসতে চায় সরকার

5

র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

8

টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামে

9

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

10

সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

11

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলা

12

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

13

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান

14

যথেষ্ট সুন্দরী' নন, তাই সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভি

15

ইরানে সামরিক হামলা কি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের কারণ হবে?

16

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

17

এবার নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

18

অ্যাশেজে ক্যাচ হাতছাড়া, ইংল্যান্ড দিয়েছে ৫০০ রান

19

পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

20