NNTV
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রেকর্ড সমাগম দেশের মানুষের নির্বাচনপ্রস্তুতির স্পষ্ট প্রমাণ করে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তিনি আরও জানান, আসন্ন সাধারণ নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে-এ নিয়ে আর কোনো সংশয় নেই।  

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন আর মাত্র সাত সপ্তাহ—৪৯ দিন দূরে। নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে তার কখনোই সংশয় ছিল না, যদিও কিছু সময় তাকে নিজের উচ্ছ্বাস সংযত করতে হয়েছে। তবে বৃহস্পতিবারের ঘটনাবলি সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকুও দূর করে দিয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়েই হবে-এ নিয়ে আর কোনো প্রশ্ন নেই। 

তিনি আরও লেখেন, এক-দুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। ছাপাখানাগুলো পুরোদমে চালু হবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচনকেন্দ্রিক বিতর্ক, যার প্রতিধ্বনি পৌঁছে যাবে গ্রাম পর্যায় পর্যন্ত। 

স্ট্যাটাসের শেষে প্রেস সচিব বলেন, বাংলাদেশ গভীর ক্ষত বহন করছে, ক্রমেই প্রশস্ত হয়ে চলা একটি বিভাজন। এই বিভাজন দূর করতে  পারে একমাত্র একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন।  

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানকে ঘিরে রাজধানীতে এমন জনসমাগম এবং তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের মন্তব্য আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠের উত্তাপ ও জনসম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

শিবপুরে ৬৯ এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ দিবসে কবরে

2

ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

3

ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাত, বিপর্যয়ে রাশিয়ার কামচাটকা

4

ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি পাকিস্তানের, আইসিসির আর্থিক ক

5

আজ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

6

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

7

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝু

8

কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন

9

মনোনয়ন বৈধ ঘোষণা নাহিদ ইসলামের আসন ঢাকা ১১

10

সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক র

11

শ্বেতপত্র প্রকাশ করল আইসিটি বিভাগ

12

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন

13

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনায় ফ্ল্যাট মালিক সাখাওয়াতের মৃত্যু

14

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

15

খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা

16

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

17

আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত যুক্তরাষ্ট্রের

18

ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন এ অভিযোগ তিনি

19

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আজাদ মসজিদে দোয়া মাহফিল আয়োজিত

20