NNTV
প্রকাশ : May 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বার্সেলোনায় ২০২৮ পর্যন্ত থাকছেন হান্সি ফ্লিক

আরও দীর্ঘ সময়ের জন্য বার্সেলোনার দায়িত্বে থাকছেন হান্সি ফ্লিক । ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তির মাধ্যমে  কাতালান ক্লাবটির সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই জার্মান কোচ নিজেই।

এর আগে সংবাদমাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতার খবর প্রকাশিত হলেও মঙ্গলবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান ফ্লিক।

২০২৪ সালের মে মাসে কঠিন এক সময়ে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক বায়ার্ন মিউনিখ কোচ। প্রথমে দুই বছরের চুক্তিতে যোগ দিলেও খুব অল্প সময়েই দলকে সফলতার পথে ফেরান তিনি। দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই বার্সেলোনাকে জেতান লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ। পাশাপাশি দলকে পৌঁছে দেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে।

চলতি মৌসুমেও তাঁর অধীনে সাফল্য ধরে রেখেছে বার্সেলোনা। দলটি স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছে। যদিও কোপা দেল রের সেমি-ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে।

সর্বশেষ ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করে বার্সা। পরদিন ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করে লাখো সমর্থকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দলটি।

চুক্তি নবায়ন নিয়ে ফ্লিক বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হয়েছে তাঁকে এবং নতুন চুক্তি তাঁকে ভবিষ্যতের জন্য আরও আত্মবিশ্বাস দেবে। তাঁর মতে, বার্সেলোনার মতো ক্লাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলেও ধাপে ধাপে এগোনোটাই সবচেয়ে ভালো।

তিনি আরও জানান, ২০২৮ সাল পর্যন্ত কাজ চালিয়ে যেতে চান এবং সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতে আরও সময় বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

লা লিগায় বার্সেলোনার পরবর্তী ম্যাচ আগামী বুধবার, প্রতিপক্ষ আলাভেস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

1

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ১০

2

১৪৮ ড্রোন ও ৮৬ ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে বাহ

3

মাদককাণ্ডে আটক তুরস্কের জনপ্রিয় অভিনেতা

4

ভোটকেন্দ্রে ইসির নিষেধাজ্ঞা: কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নি

5

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা

6

নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্

7

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

8

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী

9

মেরিলিনের গহনা থেকে ব্যক্তিগত চিঠি,নিলামে উঠছে স্মৃতিচিহ্ন

10

মধ্যরাতে খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

11

খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্র

12

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

13

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন

14

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

15

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

16

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: আমিন উর রশিদ ইয়াছিন

17

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানাল

18

বিশ্ব ক্রিকেটে ভারতের মাটিতে বাংলাদেশ দল খেলবি কি ,খেলবে না

19

বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি, রাজত্ব হ

20