NNTV
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর সশস্ত্র হামলা গ্রেপ্তারকৃত আসামির

ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাগর আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। আহত পাঁচ পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিনিয়ে নেওয়া আসামি আরিফুল ইসলাম ওই এলাকার সাগর আলীর ছেলে। তিনি একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহত রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার বিকেল চারটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ’ লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফুলের বাবা সাগর আলীকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব এলাকায় আজ দেওয়া হবে ফ্যামিলি কার্ড

1

পর্তুগালের দায়িত্ব ছাড়লেন রবের্তো মার্টিনেজ

2

পূবাইলে যুবদল নেতা সোহেল খানের উদ্যোগে ইফতার বিতরণ

3

কোরআনের দৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত

4

এসি বাসে দুর্ঘটনা কমাতে নতুন নির্দেশনা দিল বিআরটিএ

5

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে

6

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

7

বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: ভ্লাদিমির পুতিন

8

রশিদ খান হলেন ছেলে সন্তানের পিতা

9

সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

10

আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে

11

তেহরান পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে:ট্রাম্প

12

ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল

13

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

14

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্

15

বাংলাদেশের মিনহাজুল আলম হলেন সাইপ্রাস মিশনের ফোর্স কমান্ডার

16

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

17

দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত: নিরাপত্তার স্বার্থে

18

ইরানি বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছে

19

পাঁচ গুণ বেশি টাকা দিয়ে জুলাই জাদুঘরে ঢুকতে হবে !

20