NNTV
প্রকাশ : May 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘এলিয়েনদের জন্য’ ওয়েবসাইট চালু করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সম্প্রতি ‌‘Aliens.gov’ নামে ভিন্নধর্মী একটি ওয়েবসাইট চালু করেছে। প্রথম দেখায় সাইটটিকে মহাকাশের ভিনগ্রহী বা এলিয়েন সংক্রান্ত কোনো তথ্য প্রকাশের মাধ্যম মনে হলেও একটু স্ক্রল করলেই স্পষ্ট হয়ে ওঠে যে এখানে এলিয়েন বলতে আসলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা বিদেশি নাগরিকদের বোঝানো হয়েছে। 

মহাকাশের আবহে তৈরি এই অভিবাসন বিষয়ক ওয়েবসাইটে  যুক্ত করা হয়েছে একটি বিশেষ ইউএস ম্যাপ, যার মাধ্যমে তথাকথিত 'এলিয়েনদের' গ্রেফতারের তথ্য ট্র্যাক করা যাবে। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডেটা বা তথ্য প্রতিনিয়ত আপডেট করা হবে এবং এটি হোয়াইট হাউজের অফিশিয়াল অ্যাপেও যুক্ত থাকবে।

ওয়েবসাইটটিতে রহস্যময় সবুজ রঙে লেখা হয়েছে, গত ৬০ বছর ধরে মার্কিন সরকার একটি অত্যন্ত গোপন বিষয় চেপে রেখেছে। সেখানে দাবি করা হয়, লাখ লাখ এলিয়েন রাতের অন্ধকারে এসে আমাদের সমাজে মিশে গেছে এবং বিগত দিনের প্রেসিডেন্ট ও সরকারি কর্মকর্তারা বিষয়টি জেনেও তা ধামাচাপা দিয়েছেন। 

তবে সাইটটিতে উল্লেখ করা হয়েছে, কেবল একজন মানুষই এই সত্যটি প্রকাশ করার সাহস দেখিয়েছেন এবং তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি মার্কিন নাগরিকদের সুরক্ষায় এই অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ওয়েবসাইটের শেষ অংশে রসাত্মক ও কড়া ভাষায় বলা হয়েছে, কেউ যদি কোনো এলিয়েন অপহরণের ঘটনা দেখেন তবে যেন আতঙ্কিত না হন, কারণ সেই এলিয়েনকে নিরাপদ হেফাজতে নেওয়া হচ্ছে এবং তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া সন্দেহভাজনদের তথ্য দিতে সাইটটিতে একটি বিশেষ 'টিপ বক্স'-ও রাখা হয়েছে।

এদিকে বিভিন্ন মানবাধিকার সংগঠনহোয়াইট হাউজের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে । আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারগুলোতে প্রায় ৭৩ হাজার মানুষকে বন্দি রাখা হয়েছে। সংস্থাটি সরকারের এমন প্রচারণার বিরোধিতা করে ডিটেনশন সেন্টারগুলোতে বন্দিদের ওপর চলা পদ্ধতিগত অবহেলা ও নির্যাতনের অভিযোগ সামনে এনেছে। 

উল্লেখ্য, গত বছর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেফতার ও বিতাড়নের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে এবং চলতি বছরের জানুয়ারিতে মিনিয়াপলিসে এমনই এক বিক্ষোভ চলাকালীন আইসিই (ICE) এজেন্টদের গুলিতে রেনি গুড এবং অ্যালেক্স প্রেটি নামে দুই আন্দোলনকারী নিহত হওয়ার পর থেকে এই বিতর্ক আরও তুঙ্গে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে যৌথসভা

1

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

2

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

3

২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা যত টাকা আয় করল

4

যে দলে জোড়া দুই ভাই আছে এবারের বিশ্বকাপে

5

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

6

সরকার ২০০ বছরের পুরনো মসলিন পুনরুদ্ধারে কাজ করছে : মো. শরীফু

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

9

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

10

বিদ্যালয় নেই তিন কুমিল্লার গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়

11

ভোট উপলক্ষে ৭২ ঘণ্টা মোটরসাইকেল বন্ধ; ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞায় য

12

টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা

13

পানিতে কয়েকশ মিশরীয় শিল্পকর্ম নষ্ট হয়েছে ল্যুভর জাদুঘরে

14

গাজা উপত্যকায় স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার দেবে ফিফা

15

এবার ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

16

আজ মধ্যরাতে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট

17

ইরানের বিক্ষোভে ৫ হাজার মানুষের মৃত্যু

18

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ

19

আলহাজ্ব মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা শিবপুরবাসীর দাবীর প

20