NNTV
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত অথর্নীতি সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব আমরা দেখছি না। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।’

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে। আমরা সব দেশের সঙ্গে উদার বাণিজ্য করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ দেশ-নির্দিষ্ট কোনো দ্বিপাক্ষিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করি না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যনীতির পক্ষেই আছি।”

ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, ভারতের সঙ্গে নেওয়া বিভিন্ন ট্রেড মেজারের কোনো প্রভাব পড়েছে কি না, সেটিও সরকার পর্যবেক্ষণ করছে।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সার্বিক পর্যালোচনার জন্য আগামী ১৯ জানুয়ারি অংশীজনদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “শর্ত শিথিল করে ব্যবসা-বাণিজ্য আরও সহজ করতে আমদানি নীতি আদেশ সংশোধন করা হচ্ছে। খসড়া আমদানি নীতি খুব শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো

1

ফুলবাড়ীতে বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শি

2

কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে বৈঠক করেছেন প্রধানমন্

3

আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

4

তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প

5

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি বেড়ে চারজন

6

নেপালের বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

7

আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বেরোবি ভিসি হাসিবুর

8

চাঁপাইনবাবগঞ্জে যুবককে কোপানোর ঘটনায় গ্রেফতার ২

9

দেশের ১৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

10

গাজীপুরে গণধর্ষণ অভিযোগে তিন যুবক গ্রেফতার

11

আজ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

12

বিশ্বকাপ টিকেটের দাম বেশি হওয়ার কারন জানালেন ফিফা সভাপতি

13

ঈমান রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

14

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

15

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার

16

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

17

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

18

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান

19

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

20