NNTV
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ত্রিশ ভরি স্বর্ণ লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৭–৮ জনের একটি ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও দেড় থেকে দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং গার্মেন্টস সংলগ্ন মঞ্জিল মোর্শেদের বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে,তিনি পদ্মা অয়েল কোম্পানির একজন কর্মচারী ।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ডাকাতদলটি বাড়ির বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং চোখ-মুখ কাপড় দিয়ে ঢেকে দেয়। এ সময় আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।

ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মিজানুর রহমান জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে দুই দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

1

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারশত ঘরবাড়ি

2

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে আটক ৪২

3

যে দলে জোড়া দুই ভাই আছে এবারের বিশ্বকাপে

4

শেখ ফরিদ আহমেদ মানিকের আগমন উপলক্ষে ইব্রাহিমপুর বিএনপির অঙ্গ

5

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে নিহত ২১৯

6

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

7

ইন্দোনেশিয়া পাঠাচ্ছে গাজায় ৮ হাজার সেনা

8

নির্বাচনে জয় হোক বা পরাজয় কিন্তু তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত

9

জয়পুরহাটে নিজ বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় বিক্রেতার মরদেহ উদ্

10

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

11

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

12

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

13

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

14

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

15

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

16

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্

17

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

18

শুরু হয়েছে হজের ভিসা দেওয়া

19

সয়াবিন তেলের সরবরাহ–সংকট

20