NNTV
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে নিহত ২১৯

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে ভারত সমর্থিত বলে অভিযুক্ত ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানের সময় প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর ২২ সদস্য। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে।

নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানায়, সম্প্রতি প্রদেশজুড়ে সমন্বিত সন্ত্রাসী হামলার পর এই অভিযান শুরু করা হয়। বেলুচিস্তানের অন্তত ১২টি শহরে একযোগে হামলা চালানো হলে পরিস্থিতি কার্যত অচল হয়ে পড়ে। দেশ রক্ষা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গত তিন দিনে ২২ জন সেনা শহীদ হন।

এর আগে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশটির বিভিন্ন স্থানে প্রায় এক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসব হামলায় ১৭ জন নিরাপত্তা সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন।

সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ তাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে বেলুচিস্তানে কাজ করতে আসা অন্য প্রদেশের পাকিস্তানি নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানির স্থাপনাগুলো তাদের হামলার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

এর আগেও বড় ধরনের সহিংসতার নজির রয়েছে। গত বছর বিচ্ছিন্নতাবাদীরা প্রায় ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়, যা টানা দুই দিনের রক্তক্ষয়ী অবরোধে পরিণত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের উখিয়ায় মাটিচাপায় একজন শ্রমিকের মৃত্যু

1

দৈনিক নীরবাংলার ১৭তম বর্ষপূর্তিতে কামরুল ইসলামের সম্মাননা

2

শ্বেতপত্র প্রকাশ করল আইসিটি বিভাগ

3

ইসরায়েলে বিমান হামলা করেছে ইরান,আহত ১৬

4

নোয়াখালীর মাদরাসা প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে

5

আইভীর জামিন পাঁচ মামলায়

6

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, নিহত পাঁচ

7

১১ দিনের চেষ্টায় নিয়ন্ত্রণে জাপানের দ্বিতীয় বৃহত্তম ভয়াবহ দা

8

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় প্লে-অফ স্থগিতের দাবি জানিয়েছেন ইর

9

বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয়

10

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

11

মাহে রমজান: রোজাদারদের যা করণীয় ও বর্জনীয়

12

দেশের ব্যাংকে অর্থ চুরি ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্

13

টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর স্বর্ণ ও রুপার দামে হঠাৎ বড় দরপত

14

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

15

কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

ইরানে বিদেশি হস্তক্ষেপেরে বিরোধিতা চীনের,মধ্যপ্রাচ্যে শান্তি

19

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত একজন

20