NNTV
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাজানো ঘর মুহূর্তেই পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে

চট্টগ্রামের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় ছয় তলা হালিমা মঞ্জিলের তৃতীয় তলায় গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। দগ্ধ  হন নয়জন।  এদের মধ্যে একজন হাসপাতাল নেওয়ার সময় মারা যান ।

তার নাম রাণী আক্তার (৪০)। গতকাল সাহরির আগে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দগ্ধ অন্য আটজনের সবার অবস্থায়ই আশঙ্কাজনক। নারী-শিশুর মধ্যে আয়েশা আক্তার (৪), মো. আনাস (৭) ও উম্মে আইমনের (১০) অবস্থা সবচেয়ে করুণ। দগ্ধদের সবাইকে গতকাল সকালে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দুপুরের দিকে বেশি সংকটাপন্নদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বিস্ফোরণে দগ্ধরা হলো শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩২), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), উম্মে আইমন (১০), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫) ও রানী আক্তার (৪০)। সবাই একই পরিবারের সদস্য। কুমিল্লার বুড়িচং থেকে ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল তারা। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে হালিমা মঞ্জিলের তৃতীয় তলার একটি বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ধরে যায়। আগুন ভবনটিতে ছড়িয়ে পড়ে। বাসায় থাকা শিশুসহ নয়জন দগ্ধ হয়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো ভবন। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম তলা পর্যন্ত প্রতি ইউনিটের দরজা ভেঙে গেছে। ছিঁড়ে গেছে ভবনের লিফটও। ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘বাসাটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ আছে। প্রাথমিক ধারণা, কোনো কারণে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে যায়। সেই গ্যাসেই বিস্ফোরণ হয়।’ চমেক হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে শাখাওয়াত হোসেন, পাখি আক্তার ও রানী আক্তারের শ্বাসনালি শতভাগ পুড়ে গেছে। শিপনের শ্বাসনালির ৮০ শতাংশ পুড়েছে। সুমন ও শাওনের পুড়েছে ৪৫ শতাংশ। আনাস, উম্মে আইমন ও আয়েশা আক্তারের ২০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে। বার্নের ক্ষেত্রে শিশুদের ১০ আর অ্যাডাল্টের ১৫ পারসেন্টের ওপরে গেলে সংকটাপন্ন অবস্থা বলে বিবেচনা করেন চিকিৎসকরা। দরকার হতে পারে আইসিইউর। দগ্ধদের স্বজনরা বলেছেন, আহত অনেকের অবস্থা খারাপ। যেকোনো সময় আইসিইউ দরকার হতে পারে, যা চমেক হাসপাতালে নেই। তাই চিকিৎসকরা দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দিয়েছেন। চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, ‘দগ্ধ সবারই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সবার অবস্থাই সংকটাপন্ন। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘মুমূর্ষু রোগীদের আইসিইউ দরকার হতে পারে। চমেকে সে ব্যবস্থা নেই। তবে বর্তমানে ১৫০ শয্যার একটি পৃথক বার্ন ইনস্টিটিউট নির্মাণের কাজ চলছে।’ প্রসঙ্গত, বর্তমানে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ২৬ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে দগ্ধদের চিকিৎসা দেওয়া হয়। কিন্তু প্রতিনিয়তই শয্যার বাইরে মেঝে ও ফ্লোরে রোগী রাখা হয়। গড়ে ভর্তি থাকে ৭০-৭৫ জন। প্রতিদিন নতুন রোগী আসে ১৫ জন। আগুন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণসহ নানান কারণে দগ্ধ রোগী বাড়ছে। কিন্তু ওয়ার্ডে নেই আইসিইউ শয্যাসহ প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা উপকরণ। ফলে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় ঢাকায়। গতকালও দগ্ধদের নিয়ে যাওয়া হয় ঢাকায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈমান রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

1

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে কঠোর নজরদারি, দোকানিকে জর

2

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে ১৩ বসতঘরে আগুন,আহত

3

কিশোরগঞ্জে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত

4

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

5

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেফতার

6

৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি থাকবে: প্রেস সচিব

7

নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচন আয়োজনে প্রস্তুত জেলেনস্কি

8

প্রধানমন্ত্রী তারেক রহমান দিলেন একুশে পদক

9

জলবায়ু পরিবর্তন: মানব সভ্যতার এক নীরব বিপর্যয়

10

মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল মিরাজ : সিলেট কোচ

11

রাজবাড়ীতে জামিনে মুক্তি পাওয়া যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তদ

12

ফ্রিজে মাছ সংরক্ষণের সময় কত দিন?

13

মুন্সীগঞ্জে এক রাতে তিন উপজেলায় পৃথক অগ্নিকাণ্ড

14

হাতিয়ায় চর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫

15

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

16

চীনে শক্তিশালী টর্নেডোর আঘাতে ১১ জনের মৃত্যু

17

নরসিংদীর রায়পুরায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে-আশরাফ উদ্দিন ব

18

নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু-ফুলরাড়ী সীমান্তে

19

হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০ জন

20