NNTV
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

প্রতিদিনের একঘেয়ে রান্নায় সামান্য পরিমাণে ধনে পাতা দিলে রান্নার স্বাদ-গন্ধ এক নিমেষে পাল্টে  যায়। তবে ধনে পাতার বিভিন্ন ওষধিগুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। অতিরিক্ত ধনে পাতা খেলে তা লিভারের কার্যক্ষমতাকে প্রভাবিত করে থাকে। যাতে সঠিকভাবে কাজ করতে পারে না লিভার।

এক বিশেষ ধরণের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ধনে পাতায়, যা দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে গেলে ক্ষতি হতে পারে। উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে ধনে পাতা। তাই যদি নিয়মিত ধনে পাতার ব্যবহার হয়ে তাহলে নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগতে হতে পারে।

শ্বাস-প্রশ্বাসের রোগী হলেও ধনে পাতার নিয়মিত খাওয়া ক্ষতিকারক। সেক্ষেত্রে ইনহেলার নেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে ৷

ধনে পাতা সঠিকমাত্রায় খেলে ত্বক সূর্যরশ্মি থেকে সুরক্ষিত থাকে। তবে একইভাবে বাকি কারণগুলির মতো অতিরিক্ত ধনে পাতা সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি উৎপাদন ক্ষমতা অনেকটা আটকে দেয়। যা সমস্যা সৃষ্টি করে। ধনে পাতায় বিভিন্ন অ্যাসিডিক উপাদান থাকে যা অনেকক্ষেত্রে মুখে প্রদাহ তৈরি করতে পারে।

গর্ভাবস্থায় অতিরিক্ত ধনে পাতা খাওয়া ভাবী সন্তানের ক্ষতি করতে পারে । এমনকি মাতৃত্বেও অনেক সময়ে বাধা সৃষ্টি করতে পারে ধনে পাতা খাওয়া। তবে সবকটি তথ্যই ধনে পাতার অতিরিক্ত পরিমাণ খাওয়ার ওপরই নির্ভর করছে। তাই পরিমিত মাত্রায় এই পাতার ব্যবহার কার্যকরী হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বইমেলায় মবের আশঙ্কা নেই, তবে প্রস্তুত থাকবে ডিএমপি

1

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণের সিদ্ধান্ত সরকারের

2

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ২ জন

3

পূবাইলে অননুমোদিত আবাসন প্রকল্পের অভিযোগে ‘এরাবিয়ান" গ্লোবাল

4

বগুড়ায় হাজি সমাবেশ ও কুরআন বিতরণ অনুষ্ঠিত

5

মধ্যরাতে খুলনা নগরীতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

6

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

7

প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা!

8

গজারিয়ায় ভবন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

9

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়

10

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

11

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

12

আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা

13

শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজ নিয়ে যা জানাল

14

তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

15

৪ কোটি ডিভাইস এক আইএমইআই নম্বরেই

16

প্রশংসায় ভাসছেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ সভাপতি মঈনুল ইসলাম মঈন

17

নেপালের বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

18

নৈতিক স্খলন প্রমাণিত, দল হারালেন জামায়াতের এমপি গাজী নজরুল

19

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

20