NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজও ধানের শিষের প্রার্থীদের সঙ্গে বিএনপির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনীত প্রার্থীদের সঙ্গে আজও মতবিনিময় সভায় বসেছে বিএনপি। দ্বিতীয় পর্যায়ে আজ ১০০ জন মনোনীত প্রার্থীর সঙ্গে বৈঠক করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতারা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনীত প্রার্থীরা আসতে শুরু করেন। বেলা ১১টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা। দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থীদের সঙ্গে কথা বলবেন তারেক রহমান।

 এই বৈঠকে নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থীদের জন্য সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনি কৌশল ও মাঠপর্যায়ের কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। তিন দিনব্যাপী এই মতবিনিময় সভার আজ দ্বিতীয় দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

সবমিলিয়ে ৩০০ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৭২টি আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

2

বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি, রাজত্ব হ

3

পিএসএল ফাইনালে খেলতে আবারও দেশ ছেড়েছেন নাহিদ রানা

4

মার্কিন পরমাণু সুরক্ষাবলয় দুর্বল হয়ে পড়ছে, ঝুঁকি বাড়ছে বিশ্ব

5

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায়

6

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

7

পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুক

8

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যম

9

ব্রাজিলে আটক বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট

10

আইপিএল ইস্যুতে বাংলাদেশ–ভারত অথর্নীতি সম্পর্কে নেতিবাচক প্

11

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

12

নেপালের বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

13

বিপিএল পয়েন্ট টেবিলে র্শীষে রংপুর ,সবোর্চ্চ কম পয়েন্টে আছে ন

14

ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে তুরস্ক

15

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভিন্ন রূপে আরিয়ান খান

16

বেপরোয়া যান মোটরসাইকেল চালকের প্রাণ কেড়ে নিল

17

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

18

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

19

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

20