NNTV
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনেও শাহবাগে সড়ক অবরোধ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকরা।

সোমবার দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

অবরোধ শুরুর পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে কর্মসূচিতে যোগ দিন। এরপর ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’সহ নানা স্লোগানে শাহবাগ চত্বরকে মুখরিত করে তোলেন।বাংলাদেশ সম্পর্কিত বই

আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এর আগে, টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার রাত ১০টায় কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এ সময় তিনি চার দফা দাবি উত্থাপন করে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।

চার দফা দাবিগুলো হলো—

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি-চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

আবদুল্লাহ আল জাবের বলেন, এই চারটি দাবি আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে।

রোববার ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করা হয় যে, ঢাকা ব্যতীত অন্য বিভাগীয় শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল মিরাজ : সিলেট কোচ

1

লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্

2

মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলারেই সৃষ্টি হলো তুমুল উত্তেজ

3

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সরকারের

4

এলপি গ্যাসের দাম এখন ১৩০৬ টাকা

5

বন্ধ শিল্প পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন

6

বাংলাদেশ ব্যাংক চালু করেছে প্রি-শিপমেন্ট ঋণ

7

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

8

নরসিংদীর পলাশে পৃথক বাড়ী থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

9

পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাইউস্টে

10

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

11

আজ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন

12

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

13

বাংলাদেশের তিন সিনেমা যাচ্ছে রটারড্যামে

14

ঈদযাত্রা: তৃতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু

15

ভূমিকম্প অনুভূত ইরানে

16

ভারতে হাতির আক্রমণে ৬ জনের প্রাণহানি

17

আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল পদ্মায়

18

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা দিল এনসিপি

19

হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে

20