NNTV
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পেতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নিজের আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন। এর মাধ্যমে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের নাগরিক হিসেবে তার ডিজিটাল নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

এর আগে ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন তারেক রহমান। একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তার কন্যা জাইমা রহমান। 

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান আগেই অনলাইনে প্রাথমিক ফরম পূরণ করেছিলেন। আজ সশরীরে উপস্থিত হয়ে তিনি বায়োমেট্রিক তথ্য বা আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান সম্পন্ন করেছেন। এখন থেকে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তার এনআইডি নম্বর তৈরি হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেওয়া তথ্যগুলো এখন কেন্দ্রীয় সার্ভারে থাকা কোটি কোটি তথ্যের সঙ্গে যাচাই করে দেখা হবে। কোনো অমিল না থাকলে দ্রুততম সময়ের মধ্যে তার মোবাইল ফোনে একটি এসএমএস পাঠানো হবে। সেই লিংকে ক্লিক করে তিনি নিজেই নিজের এনআইডি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া তিনি চাইলে নির্বাচন কমিশন থেকেও সরাসরি স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও ভোটার হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর ঠিকানায় ভোটার হওয়ার আবেদন করেন।
২০০৮ সাল থেকে দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের কারণে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক। 

যদিও পৈতৃক আসন বগুড়া-৬ থেকে নির্বাচনের প্রস্তুতি ছিল, কৌশলগত কারণে তিনি ঢাকার অভিজাত এই আসনের ভোটার হওয়ার সিদ্ধান্ত নেন। এনআইডি পাওয়ার মাধ্যমে তার পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে নাগরিক সব সুযোগ-সুবিধা পাওয়ার পথ আরও সহজ হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ অভিনেত্রী কেট উইন

1

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

2

ইরান মধ্যস্থতা করবে পাকিস্তান ও আফগানিস্তান উত্তেজনা বন্ধে

3

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

4

ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই আমেরিক

5

পরিচালিত করার কৌশল সন্তানকে দ্বিনি মূল্যবোধে

6

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার

7

তেহরানের একাধিক স্থানে বিকট শব্দের বিস্ফোরণ

8

মোহাম্মদপুরে অপরাধী চক্রের বিরুদ্ধে সেনা অভিযানে গ্রেপ্তার ৭

9

পবিত্র চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

10

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যম

11

পুতিনের সাথে আল-শারার বৈঠক, সিরিয়ার রাষ্ট্রপতিকে কী ফিরিয়ে

12

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, তিনজনের লাশ উদ্ধার

13

১৯ জেলায় ঝড়ের হুঁশিয়ারি, সন্ধ্যার মধ্যেই ৬০ কিমি বেগে আঘাত

14

দাওরায়ে হাদিসের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে

15

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

16

রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরু

17

কক্সবাজারে ৩৫ হাজার কুকুর পাচ্ছে জলাতঙ্কের টিকা

18

নিবাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচল কখন থেকে শুরু হবে

19

শীতেকালে গাঁটে অসহ্য যন্ত্রণায় যেভাবে স্বস্তি পাওয়া যাবে

20