NNTV
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ ও পুনর্বাসন কর্মসূচি

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মিলায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রয়োজন, আর চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন সেই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা হচ্ছে এবং স্বাবলম্বী করে তোলার চেষ্টা করা হচ্ছে। বিচ্ছিন্নভাবে সহায়তা করলে অনেক সময় সঠিক মানুষের কাছে সেবা পৌঁছানো সম্ভব হয় না। তাই সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই—এ ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ান।

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা সাহাবুদ্দিন স্বপন পাটওয়ারীর সভাপতিত্বে এবং উপদেষ্টা মাওলানা সালাহউদ্দিন চাঁদপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সিনিয়র সহসভাপতি এস. এ. এম. মিজানুর রহমান, গাজীপুর (হরীপুর) দারুস সুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ খান, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, এডভোকেট আঃ কাদের খান এবং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাব্বির আহমেদ মিয়া।
অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহজালাল পাটওয়ারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

1

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যম

2

দেশে ফিরতে বাধা কোথায় তারেক রহমানের

3

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মা‌র্কিন দূতাবাস

4

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ

5

আর্সেনাল ফিরেছে শীর্ষে

6

মালদ্বীপের প্রেসিডেন্ট জানা‌লেন তারেক রহমানকে অভিনন্দন

7

"তফসিল ঘোষনার পর নরসিংদীতে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন

8

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

9

পঞ্চম দিনের আপিল শুনানি চলছে  ইসিতে

10

কমতে পারে রাতের তাপমাত্রা

11

গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ই

12

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৬

13

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪

14

২৫ হাজার কোটি টাকা ব্যয় বাড়ল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

15

বিশ্বকাপ আসর থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেল শ্রীলঙ্কা

16

নরসিংদীতে গণভোট ও নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্

17

ঈমান রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

18

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20