NNTV
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

২০২৬ সালের বিশ্বকাপ শুরু হতে দুই মাসের বেশি সময় বাকি রয়েছে। এর আগে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) বড়সড় এক পরিবর্তনের ঘোষণা দিল । প্রীতি ম্যাচে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হারের কয়েক ঘণ্টা পরই প্রধান কোচ অটো আডোকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) স্টুটগার্টে বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপ সফরে গিয়েছিল ব্ল্যাক স্টাররা। গত বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে হারে ঘানা।

এক বিবৃতিতে ঘানা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, জিএফএ অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে পুরুষ জাতীয় দলের প্রধান কোচ অটো আডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। একই সঙ্গে দলের প্রতি অবদানের জন্য অ্যাসোসিয়েশন অটো অ্যাডোকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।

২০২৪ সালের মার্চ মাসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অ্যাডোর অধীনে ঘানা ২২ ম্যাচে জিতেছে ৮টিতে, হেরেছে ৯টি ম্যাচে। তার অধীনে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল দেশটি। 

২০২২ কাতার বিশ্বকাপেও ঘানার ডাগআউটে ছিলেন আডো। সেখানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেলেও পর্তুগাল ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। 

এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া ঘানা রয়েছে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাত্র আড়াই মাস আগে নতুন কোচ নিয়োগ দেওয়া এবং দলকে গুছিয়ে তোলা ঘানার জন্য এখন হিমালয়সম চ্যালেঞ্জ। 

একারের বিশ্বকাপে ঘানা ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং পানামার সঙ্গে একই গ্রুপে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

1

নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভা

2

পবিত্র হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু

3

২৩ দিন পর আবারও সচল হলো ইস্টার্ন রিফাইনারী

4

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল

5

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

6

ভারতের মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণ হয়ে ১৮জন নিহত

7

অর্থনীতি ধুঁকছে তিন চাপে

8

আবারও বাড়ছে তেলের দাম

9

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

10

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

11

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

12

ইসরায়েলিরা ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন : দ্য গার্ডিয়ান

13

ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অন

14

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে

15

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার পানি কমছে

16

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেফতার

17

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ১

18

আলেপ্পোতে যুদ্ধবিরতির ঘোষণা দিল সিরীয় সরকার

19

স্প্যানিশ ডিফেন্ডার স্ক্রিনশট ফাঁসের পর বাদ পড়লেন

20